ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৩
ইসিতে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, টকশোতে যাদের কথায় আমরা আপ্লুত হই ও যারা নীতিকথা বলেন; তেমন মানুষেরা ভোটারদের টাকা দিচ্ছেন। বিষয়টি কমিশন কীভাবে দেখছে; তা প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যদের কাছে জানতে চেয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি বলেন, কমিশন বলেছে তারা আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা বলেছি যারাই অন্যায়, অনৈতিক এবং বেআইনি কাজ করবে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালননা কমিটির অন্যতম সদস্য ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, আইন অনুযায়ী যার যার জায়গা থেকে সঠিকভাবে মনিটরিং করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়াসহ নানান ঘটনা ঘটছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। কমিশন বিষয়গুলো দেখবে বলে জানিয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য আমাদের প্রার্থী ও এজেন্টদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই নির্বাচন বাধাগ্রস্ত না হয়। বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য নির্বাচন কমিশন যেন আইনানুগ ভূমিকা পালন করে সেজন্য অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, মিডিয়ায় দেখি লাখ লাখ নারীর বিশেষ কাপড় তৈরি হচ্ছে। ব্যালট পেপার ছাপানো হচ্ছে, সিলসহ ধরাও পড়ছে। নির্বাচন কমিশন এসব দেখার পরও তেমন ব্যবস্থা নিচ্ছে না। এসব ঘটনা নির্বাচনের দিন দেখার বিষয় নয়, আগেই কেন নির্বাচন কমিশনের নজরে আসছে না। গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীই এখন নির্বাচন কমিশনের অধীন। তাহলে কেন আগে থেকেই জানা যায় না। কিছু কিছু লোক নিজেদের ক্ষমতাবান মনে করেন। এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। নির্বাচন কমিশনকে জানানোর পরও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি বলেন, আইন অনুযায়ী যার যার যে ভূমিকা তা কঠোরভাবে পালন করা উচিত। বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে মাঠ পর্যায়ে অমুক ডিসি অমুক দলের লোক। কোন দলের ডিসি কতজন এমন হিসাব দেওয়া হচ্ছে। এটা হয়তো গুজবও হতে পারে, কেননা এমন গুজব ছড়িয়ে দিয়ে কর্মীদের বলা হতে পারে যার যেটা ইচ্ছে করো, আমাদের লোক আছে কিছু করবে না। এটাকে আমরা গুজব হিসেবেই দেখতে চাই। তবে নির্বাচন কমিশনকে খেয়াল রাখতে হবে যাতে কোনো কর্মকর্তার কর্মকাণ্ড কোনো বিশেষ দলের পক্ষপাতমূলক না হয়। এমন কিছু নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এখনো নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। নির্বাচনের একদিন বাকি, আশা করছি কোনো সমস্যা হবে না। কেননা যে দল নির্বাচন চায় না তারা তো নির্বাচনে নেই। যেসব দল নির্বাচনে আছি, আমরা সবাই মিলে তো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আশা করছি সুষ্ঠু নির্বাচনের মাাধ্যমে আমাদের দল বিপুল ভোটে নির্বাচিত হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের দিন সকালে মাঠ পর্যায়ে ব্যালট বক্স গেলে খুশি হতাম। কিন্তু দেশের অনেক এলাকা দুর্গম। থানা হেডকোয়ার্টার থেকেও অনেক দূর। সেসব এলাকায় রাতে ব্যালট বক্স পাঠানো নিরাপদ নয়। তবে ব্যালট বক্স স্বচ্ছ থাকবে, এতে চারটি লক থাকবে। ভোটের ব্যালট বক্স ভরে গেলে আরও একটি লক দেওয়া হবে। শেষে যখন এসব বক্স খোলা হবে তখন এজেন্টদের সামনেই খোলা হবে।

আমার বার্তা/এমই

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। আগামী

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী