ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

মনিরা-মিতু-নুসরাতের নেতৃত্বে নারীশক্তির আত্মপ্রকাশ

আমার বার্তা অনলাইন:
০৮ মার্চ ২০২৬, ১৪:২৮
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’ আত্মপ্রকাশ করেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’ আত্মপ্রকাশ করেছে। আজ রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম জানান, নারীশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আর সদস্যসচিব হিসেবে ডা. মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম।

এনসিপির সহযোগী সংগঠন হিসেবে কাজ করলেও জাতীয় নারীশক্তি নারীদের অধিকার, নিরাপত্তা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং সাইবার বুলিংসহ বিভিন্ন ইস্যুতে স্বাধীনভাবে কাজ করবে।

নাহিদ ইসলাম বলেন, বিশ্বের ইতিহাসে নারীদের অধিকারের প্রতিটি অর্জন এসেছে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে। ভোটাধিকার থেকে শুরু করে অর্থনৈতিক ও সামাজিক অধিকারের প্রশ্নে নারীদের বারবার লড়াই করতে হয়েছে। একইভাবে জাতীয় বিভিন্ন আন্দোলনেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান—সব আন্দোলনেই নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তবে এসব আন্দোলনে নারীরাই অনেক সময় সহিংসতার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। জুলাই আন্দোলনের সূচনালগ্নেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রীদের ওপর হামলার ঘটনা আন্দোলনকে নতুন মাত্রা দেয়। কারণ কোটা সংস্কার আন্দোলনের অগ্রভাগে অনেক নারী শিক্ষার্থী ছিলেন। সে কারণেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় বিপুল সংখ্যক নারী রাজপথে থাকলেও পরবর্তী সময়ে রাজনীতির মাঠে তাদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। এর পেছনে সামাজিক বাস্তবতা, পারিবারিক চাপ এবং অনলাইন সাইবার বুলিং বড় কারণ হিসেবে কাজ করেছে। অনেক নারী কর্মী এসব কারণে রাজনীতি ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, আলাদা একটি প্ল্যাটফর্ম প্রয়োজন, যেখানে নারীরা নিজেদের বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন এবং সংগঠিত হতে পারবেন। সেই চিন্তা থেকেই জাতীয় নারীশক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘জুলাই আন্দোলনে নারীরা বড় স্টেকহোল্ডার। তাদের কণ্ঠস্বর রাজনীতিতে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। জাতীয় নারীশক্তি সেই হারিয়ে যাওয়া নারী কণ্ঠগুলোকে আবার সামনে নিয়ে আসার চেষ্টা করবে।’

নাহিদ ইসলাম নারীদের বিরুদ্ধে চলমান সহিংসতা ও সাইবার বুলিং বন্ধে সরকারের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, দলমত নির্বিশেষে যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের নেতারা জানান, অচিরেই জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং সারাদেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বিস্তার করা হবে।

নারীশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘সাম্প্রতিককালে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার প্রতিকার এবং ধর্ষণের বিচার’ শীর্ষক আলোচনা সভাও একইসঙ্গে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে মাহমুদা মিতু উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার ও জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

বিএনপি জাতির সঙ্গে ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে বলে অভিযোগ করেছেন

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে তোপের মুখে পড়েছেন

বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশি ঋণ আর সহায়তা এই জাতিকে কোমর সোজা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে জোর দিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নন-ট্যারিফ বাধা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প