ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

আমার বার্তা অনলাইন:
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মানুষের বিদ্যুৎ-গ্যাস পাওয়ার যে অধিকার, সেটা তো আমরা আমাদের পকেটের টাকা দিয়ে পাই। এটা তো সরকার ফ্রিতে দেয় না। এখন বিদ্যুৎ থাকে না বরং বিদ্যুতের বিল যেখানে ১২শ টাকা ছিল, এখন সেখানে ৪ হাজার টাকা হয়ে গেছে। এই অর্থ কোথায় যায় এটার কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি। বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের পরিস্থিতির সামাল দিতে না পেরে আইসিইউতে চলে গেছেন মাশাআল্লাহ।

শনিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চের কুমিল্লার পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সংকটময় পরিস্থিতি পার করছে। যারা আমাদেরকে বলেছিল নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে, যারা আমাদেরকে বলেছিল এদেশের মানুষ সংস্কার বুঝে না, তারা তিনবেলা ভাত খেতে চায়, আজকে তারা ছয়মাস হলো ক্ষমতায়। এখন এদেশের মানুষ সংস্কার তো পায়ইনি, এখন তিনবেলা ভাতও খাওয়ার সুযোগ নেই, বাসায় বিদ্যুৎ নাই, বিদ্যুতের ভুতুড়ে বিল আসছে। গ্যাসের চুলায় আগুন নাই, গরিবের কাজ নাই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে। আপনারা নির্বাচনের আগে ভালো ভালো কথা বলবেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে আপনারা ক্যাম্পেইন করেছেন। কিন্তু নির্বাচনের পরে ১৮ কোটি মানুষকে দেওয়া কথা গণভোটের রায় বাস্তবায়ন করেননি।

উপস্থিত জনতার উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা জানি আপনারা আমাদের ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছেন। ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের এই সমর্থনকে সাথে নিয়ে সামনের দিনেও আপনাদের অধিকারের কথা বলে যাবে। কোনো ধরনের হামলা-মামলা, হুমকির ভয় না করে এই জোট আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১১ জুলাই প্রথম প্রতিরোধ গড়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বরোড ব্লক করে রেখেছিল। সেজন্য তিনি (শেখ হাসিনা) কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না, কুমিল্লার মানুষকে বঞ্চিত করতেন। কিন্তু কুমিল্লার মানুষ প্রতিদান দিয়েছে তাকে ভারতে পাঠিয়ে দিয়ে।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ অন্য উপস্থিত ছিলেন।

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে দেশের সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও তা নিরসনে সরকার বিকল্প বিভিন্ন

ধানাইপানাই না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৯৪ সালে যখন সিলেট বিভাগ হয়, তখন একইসাথে

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আল্লাহর ওপর ভরসা করে, জমিনে বুকের

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট