ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
গণশুনানিতে অভিযোগ

ঘুষ ছাড়া ছুটি পান না কুয়েত প্রবাসী শ্রমিকরা

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৬

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশের তালিকায় রয়েছে কুয়েত। দেশটির বিভিন্ন অবকাঠামো উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের রয়েছে ব্যাপক ভূমিকা। অথচ তারা দেশটিতে নানা বঞ্চনার শিকার হচ্ছেন। প্রবাসীদের অভিযোগ, চুক্তির মেয়াদ শেষে অথবা পারিবারিক জরুরি প্রয়োজনে শ্রমিকরা দেশে ছুটিতে যেতে চাইলে অথবা ছুটি মঞ্জুর করাতে কুয়েতের বেশিরভাগ কোম্পানিগুলোতে দায়িত্বরত বাংলাদেশি সুপারভাইজার, ম্যানেজারকে ঘুষ দিতে হয়। নয়তো ছুটি মঞ্জুর হয় না অথবা পাসপোর্ট দেওয়া হয় না।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে আয়োজিত গণশুনানিতে এমন অভিযোগ করেন কুয়েত প্রবাসী সমাজকর্মী মহসিন পারভেজ।

তিনি আরও অভিযোগ করেন, একজন প্রবাসী টানা ছয় বছর কাজের পর দেশে ছুটিতে যেতে চাইলে তার কাছে বাংলাদেশি সুপারভাইজার ১০০ কুয়েতি দিনার দাবি করেন। কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রতি বছর বা দুই বছর পর পর ছুটি দেওয়ার নিয়ম থাকলেও মানা হচ্ছে না এ নিময়। কিছু কিছু কোম্পানিতে কিছু অসাধু বাংলাদেশি সুপারভাইজার ও ম্যানেজার নিজস্ব নিয়ম বানিয়ে টাকার বিনিময়ে ছুটির পাস দিচ্ছেন পছন্দের ব্যক্তি অথবা সুবিধা নেওয়া ব্যক্তিকে। কিন্তু অনেকেই চুক্তির মেয়াদ অনুযায়ী পাচ্ছেন না। দীর্ঘদিন পরিবার ও প্রিয়জন থেকে আলাদা থাকায় প্রবাসীরা হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।

মোহাম্মদ হারুন নামের এক প্রবাসী এ প্রতিবেদককে জানান, তার এক ভাই অসুস্থ ছিলেন। দেশে পারিবারিক ঝামেলা থাকায় কোম্পানিতে ছুটির আবেদন করলে তাকে ছুটি দেওয়া হয়নি। পরে ভিসা বাতিল করে দেশে চলে যেতে বাধ্য হয়েছেন।

তিনি আরও জানান, ২ বছর আগে ৭ লাখ টাকায় ভিসা নিয়ে কুয়েতে এসেছিলেন। ৮ ঘণ্টা ডিউটিতে মাসে বেতন ছিল ৭৫ দিনার।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শ্রম আবুল হোসেন বলেন, এ দেশের শ্রম আইন অনুযায়ী যদি শ্রমিককে ঠিকমতো বেতন না দেয়, আকামা নবায়ন না করে প্রাপ্ত ছুটি না দেয়, সেই শ্রমিক চাইলে লেবার কোর্টে আবেদনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে পারবে এবং প্রতিকার পেতে পারে। এখন পর্যন্ত এ ধরনের কোনো বিষয়ে শ্রমিকরা আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আমরা কোম্পানি মালিক পক্ষের সঙ্গে কথা বলব। লিখিত অভিযোগ করলে আশা করি প্রতিকার পাবে।

আমার বার্তা/এমই

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয়

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা