ই-পেপার বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

আমার বার্তা অনলাইন:
১৪ আগস্ট ২০২৬, ১০:২৩

চার বছর আগে মালয়েশিয়ার একটি বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের পরিচালকের দায়ের করা দুটি মানহানির মামলার ক্ষতিপূরণ হিসেবে বিতর্কিত অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হলকে মোট ৫ লক্ষ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি) জরিমানা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন জোহর বাহরু হাইকোর্ট।

মালয়েশিয়ায় প্রায় ১৫ বছর ধরে কালো তালিকাভুক্ত বিতর্কিত এ অভিবাসী অধিকার কর্মীকে এর আগেও দেশটির একটি আদালত থেকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার আদালত এই জরিমানার নির্দেশ দেন।

মালয়েশিয়ার বিচার বিভাগীয় কমিশনার নোরাদুরা হামজাহ রায় দিয়েছেন যে, এমবুন কারিসমা রিসোর্সেসের পরিচালক আর মুথুসামি অ্যান্ডি হলের বিরুদ্ধে আনা তার অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। যদিও অ্যান্ডি হল আত্মপক্ষ সমর্থনে আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত হলকে মানহানিকর বিবৃতি প্রকাশ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে এবং তাকে প্রধান প্রধান প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে মুথুসামির কাছে ক্ষমা চাইতে আদেশ দিয়েছেন।

২০২২ সালের ১২ই এপ্রিল দায়ের করা প্রথম মামলায় মুথুসামি অভিযোগ করেন যে, হল ৬ জানুয়ারি বিভিন্ন কোম্পানি, সরকারি বিভাগ এবং এনজিও সহ অন্তত ৪০ জন প্রাপককে একটি ইমেল পাঠিয়েছিলেন। সেই ইমেলে তিনি মুথুসামিকে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স উৎপাদন পরিষেবা সংস্থা এটিএ-তে একটি পরামর্শক চাকরির প্রস্তাবের মাধ্যমে হলকে ঘুষ দেওয়ার চেষ্টার জন্য অভিযুক্ত করেন।

প্রসঙ্গত, অভিবাসী অধিকারকর্মী অ্যান্ডি হলের কর্মকাণ্ড নিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের একটি অংশের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশি কর্মীদের বিভিন্ন শ্রম বিরোধে যুক্ত করছেন এবং এসব ঘটনায় বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক ও দেশটির শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের শ্রমিকদের নানা সমস্যা থাকলেও সেসব বিষয়ে তার ভূমিকা তুলনামূলকভাবে কম।

এ ছাড়া, সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয়, মধ্যপ্রাচ্যে ভিসা-সংক্রান্ত প্রতারণা এবং নারী গৃহকর্মীদের নির্যাতনের মতো বিষয়েও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এসব কারণে অ্যান্ডি হলের কর্মকাণ্ডকে ঘিরে তিনি শুধু অভিবাসী অধিকার নিয়ে কাজ করছেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা নিয়েও আলোচনা রয়েছে।

সাংবাদিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মেঘনা আলমের প্রতিবাদ

নারী হয়রানি ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মেঘনা আলম। গ্লোবাল টেলিভিশনের এক সাংবাদিকের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এবার কঠোর সতর্কবার্তা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে অবৈধ

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া-হ্যার্ৎসেগোভিনা থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র ক্রোয়েশিয়ায় অনিয়মিত পথে ঢোকার চেষ্টার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমে কাজ করছেন তৌফিক ইলাহী সোহান

কলেজে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

শিশুদের কর্মক্ষম মানুষে পরিণত করতে হবে : ইকরা প্রিন্সিপাল

মক্কায় ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা

কুমিল্লায় ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নূর জাহানের মৃত্যু

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হারামাইনের নিরাপত্তা নিয়ে রাজনীতি নয় : চরমোনাই পীর

শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

হেফাজত আমিরের গাড়িতে ধাক্কা, কী হলো জানুন

বারকাতের দুই ফ্ল্যাট ক্রোক, গাড়ি-ব্যাংক হিসাব ফ্রিজ

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া চলমান : সচিব

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী

প্রথম ধাপ: রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের আশ্রয়স্থল হবে শিশু একাডেমি

বরিশালে ইলিশ সরবরাহ বেড়ে দ্বিগুণ মণে দাম কমেছে ২০ হাজার টাকা

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা