ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

২০২৬ সালের শবে বরাত, রমজান, শবে কদর ও ঈদ কবে?

নুরুদ্দীন তাসলিম
০১ জানুয়ারি ২০২৬, ১২:৫০

২০২৬ সালে শবে বরাত, রমজান, শবে কদর ও ঈদের মতো ধর্মীয় বিধান পালন করতে হবে আগের মতোই ধারাবাহিক নিয়মে। সুস্থ-স্বাভাবিক, প্রাপ্ত বয়স্কদের জন্য ধর্মীয় বিধান পালন করা জরুরি। আল্লাহ তায়ালা হালাল উপার্জন এবং ধর্মীয় বিধান দুটিই পালনের নির্দেশ দিয়েছেন। কোনো একটি ধরে কোনোটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেননি।

অর্থাৎ, শুধু ইবাদত-বন্দেগীতে লিপ্ত থেকে হালাল উপার্জন থেকে নিজেকে গুটিয়ে নিতে বলেননি। একইসঙ্গে শুধু পার্থিব আয়-উর্পাজন নিয়ে ব্যস্ত থাকা কখনো ইসলাম সমর্থন করে না।

মানুষের পার্থিব জীবন ও বাস্তবতার প্রতি খেয়াল রেখে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে,

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

‘অতপর নামাজ শেষ হলে তোমরা জমিনে (পৃথিবীতে) ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা (জীবিকা উপার্জনে) সফলকাম হও।' (সুরা জুমআ, আয়াত : ১০)

ইসলামে ইবাদত ও আনন্দ উদযাপনের বিধান

ইসলাম কখনো মানুষের স্বভাবজাত বিষয়গুলো থেকে বিরত থাকার নির্দেশ দেয়নি। পরকালের চিরস্থায়ী জীবনে সুখ-শান্তিতে বসবাসের জন্য আল্লাহ তায়ালার ইবাদতের কথা বলেছে। প্রতিদিন নামাজ আদায়, বছরে একবার রমজানে রোজা পালন, সামর্থ্যবানদের জন্য হজ পালন এবং জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

ইবাদতের প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে বছরের বিশেষ বিশেষ কিছু দিনে ইবাদতের আলাদা ফজিলত বর্ণিত হয়েছে। যেমন, শবে কদর, শবে বরাত, আশুরার দিনে নফল ইবাদতের ক্ষেত্রে বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে হাদিসে।

আবার ইবাদতের পাশাপাশি আল্লাহর নির্দেশিত পন্থায় আনন্দ উদযাপনের কথাও বলা হয়েছে ইসলামে। উদযাপনের জন্য বছরে দুই ঈদ রাখা হয়েছে ইসলামে। ঈদের উৎসব এবং আনন্দ-উদযাপনের ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে-

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন সেখানে আগে থেকে বসবাস করা মানুষেরা বছরে দুইটি বিশেষ উৎসব পালন করছে (গান-বাজনা, ঢোল-তবলা বাজিয়ে)।

উত্তরে তারা বললো- আমরা জাহেলিয়াতের যুগে এই দুটি দিনে খেলাধুলা, আনন্দ ফুর্তি করতাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আল্লাহ তায়ালা তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন, এর একটি হল ঈদুল ফিতর, অপরটি হলো, ঈদুল আজহা।’(আবু দাউদ, হাদিস, ১১৩৪)

২০২৬ সালের শবে বরাত, রমজান, শবে কদর ও ঈদ কবে?

২০২৬ সালের শবে বরাত, রমজান, শবে কদর, ঈদ ও হজের মতো গুরুত্বপূর্ণ বিধানগুলো কবে, কত তারিখে পালন করতে হবে জেনে রাখার সুবিধার জন্য এখানে সম্ভাব্য তারিখ তুলে ধরা হলো—

শব-ই-মেরাজ ১৬ জানুয়ারি (শুক্রবার দিবাগত রাত)।

শব-ই-বরাত-০৪ ফেব্রুয়ারি, (বুধবার)।

বিশ্ব ইজতেমা- (নির্বাচনের কারণে এ বছর বিশ্ব ইজতেমার তারিখ জানানো হয়নি এখনো)।

রমজান -১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৮ মার্চ শেষ হতে পারে। (শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।)

জুমাতুল বিদা- ১৩ মার্চ, (শুক্রবার, চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।

শব-ই-কদর- ১৫ মার্চ, (রোববার, চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।

ঈদুল ফিতর- ১৯ অথবা ২০ মার্চ, (শুক্রবার, চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।

ঈদুল আজহা- ১৬ মে, (শনিবার চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।

হজ- চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৪ মে থেকে শুরু হতে পারে।

আশুরা - ২৫ জুন, (বৃহস্পতিবার)।

ঈদে মিলাদুন্নবী- ২৫ আগস্ট, (মঙ্গলবার)।

রমজান, ঈদ, হজ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরার দিনগুলো মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। এখানে ক্যালেন্ডারে উল্লেখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে রমজান, ঈদ ও অন্যান্য বিশেষ ইবাদতের দিনগুলো তুলে ধরা হয়েছে। আরবি মাাসে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

  ইসলামের ইতিহাসের প্রথম এবং মোড় ঘুড়ানো যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই যুদ্ধ মুসলমানদের জন্য বেশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

মুসলিম উম্মাহর কাছে আত্মশুদ্ধি ও ত্যাগের মাস পবিত্র রমজান। সিয়াম সাধনার এই দিনগুলোতে মহানবী হজরত

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

আল্লাহর বিধান অনুসারে দিন যায়, দিন আসে। একটি মাসের পর আসে আরেকটি মাস। কিন্তু একটি

হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল