ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

আমার বার্তা অনলাইন
০১ জানুয়ারি ২০২৬, ১৩:৩৬

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবেইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ভবনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ২৪ লাখ ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে। এছাড়া আমরা বড়ো বড়ো কারাগারেও কোরানের তালিম দেওয়া শুরু করবো, যাতে সেখানেও নৈতিক মূল্যবোধের ব্যাপারটা তৈরি হয়ে ওঠে। অতীতে এই প্রকল্পের আওতায় অনেক ভুয়া সেন্টার তৈরি করা হয়েছিল, যা হতাশাজনক। আমরা এই ভুয়া সেন্টারগুলো চিহ্নিত করে চলেছি এবং তা বন্ধ করে দিচ্ছি।

উপদেষ্টা বলেন, আমাদের সময় কম। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। তবে যতক্ষণ আমরা দায়িত্বে রয়েছি, ততক্ষণ আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। তবে যাওয়ার আগে, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে রেভিনিউতে আনার জন্য প্রশাসন মন্ত্রণালয়ে আমি একটি সামারি দিয়ে যাব। সামারি এক্সসেপ্ট করা হলে নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেবো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ধর্ম ও সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি নেবে, আর তার খরচ আমরা দেবো।

প্রধান অতিথি বলেন, মডেল মসজিদ নীতিমালা প্রায় চূড়ান্ত অবস্থায় রয়েছে। যেহেতু ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়ানো হবে, তার জন্য অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স লাগে। তবে জেনারেল মসজিদ নীতিমালা এরইমধ্যে করে ফেলা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

  ইসলামের ইতিহাসের প্রথম এবং মোড় ঘুড়ানো যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই যুদ্ধ মুসলমানদের জন্য বেশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

মুসলিম উম্মাহর কাছে আত্মশুদ্ধি ও ত্যাগের মাস পবিত্র রমজান। সিয়াম সাধনার এই দিনগুলোতে মহানবী হজরত

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

আল্লাহর বিধান অনুসারে দিন যায়, দিন আসে। একটি মাসের পর আসে আরেকটি মাস। কিন্তু একটি

হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল