ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

আরব আমিরাতে সব মসজিদে একই সময়ে জুমা আদায়ের নির্দেশ

আমার বার্তা অনলাইন:
০১ জানুয়ারি ২০২৬, ১৬:১৪

দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের সব মসজিদে আগামীকাল শুক্রবার থেকে জুমার খুতবা ও নামাজের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশে একযোগে দুপুর ১২টা ৪৫ মিনিটে জুমার নামাজ আদায় করা হবে।

ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও যাকাত বিষয়ক জেনারেল অথরিটি জানিয়েছে, নতুন বছরের প্রথম শুক্রবার থেকেই এই সময়সূচি চালু হচ্ছে। এর মাধ্যমে সব আমিরাতে জুমার নামাজের সময় একীভূত করা হলো। মুসল্লিদের খুতবা মিস না করতে আগেভাগেই মসজিদে পৌঁছানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের ভাষ্য, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সারাদেশে জুমার নামাজ ও ইবাদতকে মানসম্মত করা এবং মুসল্লিরা যেন পুরো খুতবা শুনতে পারেন তা নিশ্চিত করা। নির্ধারিত একক সময় খুতবা ও নামাজ আদায়ে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে এবং ধর্মীয় বার্তাও সবার কাছে একভাবে পৌঁছাবে।

ধর্মীয় দিক ছাড়াও এই পরিবর্তনের পেছনে রয়েছে সামাজিক বাস্তবতা। একক জাতীয় সময়সূচি চালু হওয়ায় পরিবার, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের জন্য শুক্রবারের দিনটি পরিকল্পনা করা আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে একাধিক আমিরাতে হাজারো মসজিদ থাকায় জুমার নামাজের সময় এক হওয়ায় জনজীবনে সমন্বয় আনবে। এটি দৈনন্দিন জীবন সহজ করতে সরকারের নেওয়া সমন্বিত নীতিমালার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

২০২৬ সালকে সংযুক্ত আরব আমিরাত সরকার ‘ইয়ার অব দ্য ফ্যামিলি’ হিসেবে ঘোষণা করেছে। কর্তৃপক্ষ বলছে, জুমার নামাজের নতুন সময়সূচি পারিবারিকভাবে সময় কাটানো, ভারসাম্যপূর্ণ জীবনযাপন এবং শুক্রবারে বাড়তি স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সহায়ক হবে।

আলেমদের মতে, জুমার নামাজ আদায় করা হয় জোহরের ওয়াক্তে, সূর্য মধ্যাকাশ অতিক্রম করার পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত। দুপুর ১২টা ৪৫ মিনিটে জুমার নামাজ আদায় এই নির্ধারিত সময়ের মধ্যেই পড়ে এবং সংখ্যাগরিষ্ঠ ফকিহের মতে এতে শরিয়তের সব শর্ত পূরণ হয়।

সূত্র : গালফ নিউজ

আমার বার্তা/এল/এমই

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

  ইসলামের ইতিহাসের প্রথম এবং মোড় ঘুড়ানো যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই যুদ্ধ মুসলমানদের জন্য বেশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

মুসলিম উম্মাহর কাছে আত্মশুদ্ধি ও ত্যাগের মাস পবিত্র রমজান। সিয়াম সাধনার এই দিনগুলোতে মহানবী হজরত

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

আল্লাহর বিধান অনুসারে দিন যায়, দিন আসে। একটি মাসের পর আসে আরেকটি মাস। কিন্তু একটি

হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল