ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

মুসলমানের সকাল-সন্ধ্যার শ্রেষ্ঠ আমল

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১৫:০৮

আব্দুর রহমান বিন গানম (রা.) থেকে বর্ণিত, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজের পর ফিরে বসা ও পা ঘোরানোর আগে নিম্নোক্ত দোয়া ১০ বার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় প্রত্যেক বারের বিনিময়ে দশটি নেকি লিপিবদ্ধ করেন, দশটি গোনাহ মাফ করে দেন, তাকে দশটি মর্যাদায় উন্নীত করেন, প্রত্যেক অপ্রীতিকর বিষয় ও বিতাড়িত শয়তান থেকে ওই দোয়া রক্ষামন্ত্র হয়, শিরক ছাড়া তার অন্যান্য পাপ ক্ষমা করে দেওয়া হয় আর সে হয় শ্রেষ্ঠ আমলকারী তবে কেউ তার চেয়েও উত্তম দোয়া-জিকির করলে তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে।

দোয়াটি হলো,

لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الُحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু য়ুহয়ী ওয়ায়ুমীতু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, তাঁরই জন্য রাজত্ব, এবং তাঁরই নিমিত্তে সকল প্রশংসা। তিনি জীবন দান করেন, ও মৃত্যু প্রদান করেন। আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। (মুসনাদে আহমদ: ১৭৯৯০)

সকাল ও সন্ধ্যা জিকির ও দোয়ার বিশেষ সময়। কোরআনে আল্লাহ তাআলা সকাল ও সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করার নির্দেশ দিয়ে বলেন, তোমার রবকে অধিক স্মরণ কর এবং সকাল-সন্ধ্যা তার তাসবিহ পাঠ কর। (সুরা আলে ইমরান: ৪১)

মহানবী (সা.) থেকে বর্ণিত বিভিন্ন হাদিসে সকাল-সন্ধ্যার আরও কিছু দোয়া বর্ণিত হয়েছে। এখানে আমরা এ রকম আরও ৪টি দোয়া উল্লেখ করছি।

১. আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভ করতে সকাল-সন্ধ্যার দোয়া

রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় বা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, সে জান্নাত লাভ করবে।

দোয়াটি হলো:

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।

অর্থ: হে আল্লাহ! তুমি আমার রব। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারন তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না। (সহিহ বুখারি: ৬৩০৬)

২. জাহান্নাম থেকে মুক্তি পেতে সকাল-সন্ধ্যার দোয়া

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার সাহাবি হারিসকে (রা.) বলেন, আপনি ফজরের নামাজের পরপর দুনিয়াবি কথা বলার আগে নিম্নোক্ত দোয়া ৭ বার বলবেন, যদি আপনি ওই দিন মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একইভাবে মাগরিবের নামাজের পর কথা বলার আগেই দোয়াটি ৭ বার বলবেন। আপনি যদি ওই রাতে মৃত্যু বরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।

দোয়াটি হলো:

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনি মিনান নার।

অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। (সুনানে আবু দাউদ: ৫০৭৯)

৩. আল্লাহর শোকর আদায়ে সকাল-সন্ধ্যার দোয়া

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি ভোরে (ঘুম থেকে) উঠে নিম্নোক্ত দোয়া পড়ল, সে ওই দিনের শোকর আদায় করল। যে সন্ধ্যায় এ দোয়া পড়ল, সে তার ওই রাতের শোকর আদায় করল।

দোয়াটি সকালে এভাবে পড়বেন:

اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ

উচ্চারণ: আল্লাহুম্মা মা আসবাহা বী মিন নি’মাতিন আও বিআহাদিম-মিন খলকিকা, ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা, ফালাকাল-হামদু ওয়া লাকাশ-শুকরু।

অর্থ: হে আল্লাহ! এই সকালে আমার ওপর ও আপনার অন্য যে কোনো সৃষ্টির ওপর যে নিয়ামত পৌঁছেছে তা শুধু আপনার পক্ষ থেকেই, এতে আপনার কোনো শারিক নেই। তাই আপনারই প্রশংসা ও আপনারই কৃতজ্ঞতা।

সন্ধ্যায় এভাবে পড়বেন:

اللَّهُمَّ مَا أَمسى بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ ، لَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ

উচ্চারণ: আল্লাহুম্মা মা আসবাহা বী মিন নি’মাতিন আও বিআহাদিম-মিন খলকিকা, ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা, ফালাকাল-হামদু ওয়া লাকাশ-শুকরু।

অর্থ: হে আল্লাহ! এই সন্ধ্যায় আমার ওপর ও আপনার অন্য যে কোনো সৃষ্টির ওপর যে নিয়ামত পৌঁছেছে তা শুধু আপনার পক্ষ থেকেই, এতে আপনার কোনো শারিক নেই। তাই আপনারই প্রশংসা ও আপনারই কৃতজ্ঞতা। (সুনানে আবু দাউদ: ৫০৭৩)

৪. সব দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সকাল-সন্ধ্যার দোয়া

আল্লাহর রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সাতবার নিম্নোক্ত দোয় পড়ে, তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয়ে আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন।

দোয়াটি হলো:

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

অর্থ: আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার ওপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব। (ইবনুস সুন্নী ফি আমালিল ইয়াওমি ওয়াল-লাইলাহ: ৭১)

আমার বার্তা/এল/এমই

ইসলামের চার খলিফার নাম ও শাসনকাল

ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদীন বা পথপ্রাপ্ত চার খলিফার অবদান অপরিসীম। তাঁরা ছিলেন ইসলামের স্তম্ভ। তাঁদের

আজ পবিত্র শবেবরাত

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি মুসলমানদের কাছে

কোরআন তিলাওয়াত

শবে বরাতে কী করবেন? শাবান মাসের পনেরোতম রাতকে শবে বরাত বলা হয়। এই রাতটি মুসলিম উম্মাহর

সঠিক সময়ে নামাজ আদায় যে কারণে গুরুত্বপূর্ণ

নামাজ শুধু ইবাদত নয়, বরং মুমিনের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা ও আত্মশুদ্ধির মূল ভিত্তি। কোরআন ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান

বিএনপি সরকারের অন্যতম কাজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

এটা শুধু ক্রিকেটারদের নয়, পুরো জাতির জন্য অপমানজনক: জামায়াত আমির

নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

সিলভার ইকোনমি: বার্ধক্য কি বোঝা, নাকি বাংলাদেশের নতুন সম্ভাবনা

কাঠামোগত দুর্বলতায় গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে

গুলশানে তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয়: বিশেষজ্ঞরা

জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল

রোববার ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘট

এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান

অচল চট্টগ্রাম বন্দর বাঁচান, অর্থনীতি রক্ষা করুন

একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

নির্বাচনে ঋণগ্রহীতা ৫১৯ প্রার্থী, শীর্ষে বিএনপি: সুজনের তথ্য

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই