ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

চাঁদনিঘাটে ভবন নির্মাণে মামুনের ভয়াবহ অনিয়ম

এ আর মোল্লা:
৩০ আগস্ট ২০২৬, ১০:৪৩

★ ৫/৬ ফুট চিপা রাস্তায় রাজউক কোনরূপ নকশার নকশার অনুমোদন দেয়না, সূত্র রাজউক।

★ এটি ফৌজদারি অপরাধ ও প্রশাসনিক অপরাধ হিসেবে গণ্য হয়। এর ফলে অননুমোদিত অংশ ভেঙে ফেলা, বড় অংকের আর্থিক জরিমানা এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সিনিয়র আইনজীবী জুলফিকার আলি।

★ ভবনটিতে নোটিশ করা হয়েছে। দ্রুত ভবনটিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে, ইমারত পরিদর্শক কিবরিয়া।

ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যেও রাজউক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও সঠিক নকশা না মেনে ভবন নির্মাণ করা একটি মারাত্মক অপরাধ। এই ধরনের ত্রুটিপূর্ণ ও অবৈধ নির্মাণ ভূমিকম্পের সময় ধসে পড়ে ব্যাপক প্রাণহানি ও সম্পদের বড় ধরনের ক্ষতি করতে পারে। তবুও মামুন বীরদর্পে চিপা গলিতে জননিরাপত্তাকে পাত্তা না দিয়ে নিজের ইচ্ছেমতো বহুতল ভবন নির্মাণ করে চলেছেন। ওয়াটার ওয়ার্কাস রোড চাঁদনিঘাট টেম্পো ষ্ট্যান্ড পোস্তা লালবাগ ঢাকায় মামুনের নির্মাণাধীন ভবনে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজউকের শর্ত অমান্য করে তথ্য সংবলিত কোন সাইনবোর্ড দেয়া হয়নি। ফলে ভবনটির বিস্তারিত জানা না গেলেও আশেপাশে খোঁজ নিয়ে জানা যায়, আনুমানিক প্রায় পনে দুই কাঠা জায়গার উপর ৭ তলা ভবন নির্মাণ করা হবে। ভবনটির সামনে ৫/৬ ফুটের একটি চিপা রাস্তা রয়েছে। এছাড়া ভবনটি নির্মাণের ক্ষেত্রে তেমন কোন জায়গাই ছাড়া হয়নি। আনুমানিক ৯০% এর উপরে ভূমি ব্যবহার করা হয়েছে, ১০% এর মতো জায়গা ছাড়লেও তা ডেভিয়েশন করে পূর্ণ করা হয়েছে যা ভবনটিকে ভয়াবহ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়া ভবনটিতে কর্মরত নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে শুভঙ্করের ফাঁকি দেয়া হয়েছে।

স্হানীয় বাসিন্দা রবিউল সরদারের সাথে কথা বললে তিনি বলেন, এসব এলাকার অনেক জায়গাই এক সময় খাল-বিলের ভেতর ছিল। স্থানীয় কিছু প্রভাবশালী এসব জায়গা ভরাট করে রাজউকের অনুমোদন না নিয়েই ভবন নির্মাণ করেছে। মামুনও এলাকার অত্যন্ত প্রভালশালী ব্যক্তি। রাজউকের নিয়ম না মানলেও তাকে বাঁধা দেয়ার মতো ক্ষমতা কারো নেই। রাজউক সূত্রে জানা যায়, ৫/৬ ফুট চিপা রাস্তায় রাজউক কোনরূপ নকশার অনুমোদন দেয়না। সর্বনিম্ন ৮ ফুট চওড়া রাস্তা থাকলে পনে দুই কাঠা জায়গার উপর রাজউক ৫ তলা থেকে সর্বোচ্চ ৬ তলা পর্যন্ত নকশা দিতে পারে। রাজউক সূত্রে আরও জানা যায়, এতটুকু জায়গায় উপর নকশা পেলেও নকশা অনুযায়ী সর্বোচ্চ (৫০-৫২)% ভূমি ব্যবহার করতে পারবে, ৯০% ভূমি ব্যবহার করা মানে জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

ভবনটির ভয়াবহ অনিয়মের ব্যাপারে সিনিয়র আইনজীবী জুলফিকার আলির সাথে কথা বললে তিনি বলেন, এটি ফৌজদারি ও প্রশাসনিক অপরাধ হিসেবে গণ্য হয়। এর ফলে অননুমোদিত অংশ ভেঙে ফেলা, বড় অংকের আর্থিক জরিমানা এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মানুষের জীবন বা নিরাপত্তা ঝুঁকিতে ফেললে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে অতিরিক্ত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া যায়। ভবনটির বিভিন্ন অনিয়মের ব্যাপারে ভবন মালিক মামুনের মোবাইলে ফোন করলে, তিনি কোন মন্তব্য না করে উত্তেজিত হয়ে বলেন, আপনি ফোন দিয়েছেন কেন? আমি কে আপনি চিনেন? আপনার অফিস কোথায়? এভাবে প্রতিবেদককে শাসিয়ে ফোন রেখে দেন। ভবনটির ব্যাপারে রাজউকের দায়িত্বশীল কর্মকর্তা ইমারত পরিদর্শক কিবরিয়ার সাথে কথা বললে তিনি বলেন, ভবনটিতে নোটিশ করা হয়েছে। দ্রুত ভবনটিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। তথ্য অধিকার আইনের আওতায় চিঠি দিয়ে পরবর্তীতে আমার বার্তার পাঠকগণের ভবনটির ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।

আমার বার্তা/এমই

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর গাবতলী এলাকায় রাইড-শেয়ারিং চালক ও যুবক অপু রাড়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো উন্নয়ন ও ভূমি ব্যবস্থাপনায় ভয়াবহ দুর্নীতির চিত্র উন্মোচিত হয়েছে। যমুনা রেলসেতু, কালুরঘাট

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ!

ঢাকার শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা প্রতিদিন

রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে নকশা বহির্ভূত অংশ পুনরায় নির্মাণ করার অভিযোগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে: রিজভী

এক বছরের কম বয়সী শিশুকে মধু খেতে দেবেন না যে কারণে

আইফোন ১৮ প্রোর ক্যামেরায় চমক, বেড়েছে দাম

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা

ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে হাজিরের নির্দেশ, গ্রেপ্তারে অভিযান

রায়ের বাজার সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্রে নতুন নেতৃত্ব

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু