ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

লিটনের মাঠে নামার আগেই থেমে গেল পিএসএল-যাত্রা

আমার বার্তা অনলাইন:
১২ এপ্রিল ২০২৫, ১২:১২
আপডেট  : ১২ এপ্রিল ২০২৫, ১২:২৩

এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরে করাচি কিংস পিএসএল নিলামে লিটন দাসকে দলে নেয়। পুরো আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অনাপত্তিপত্র দিয়েছিল। আইপিএল ও এলপিএলের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম পিএসএলে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন লিটন। তবে সেই প্রত্যাশা অপূর্ণই থেকে গেল।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানে ওঠার ছবি দিয়ে লিটন দাস জানিয়েছিলেন রোমাঞ্চের অপেক্ষার কথা। করাচি পৌঁছানোর পর করাচি কিংসের পক্ষ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার ছবিও শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে মাঠে নামার আগেই থেমে গেল তার পিএসএল-যাত্রা।

অনুশীলনে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে আসছেন লিটন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই, তার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে। সেখানে তিনি জানিয়েছেন, আঙুলে চিড় ধরা পড়েছে, আর এর ফলে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

লিটনের আঙুলের চোট সম্পর্কে জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘শুনেছি সে আঙুলে ব্যথা পেয়েছে। দেশে ফিরে পরীক্ষা করার পর বিস্তারিত বলা যাবে।’

ফেসবুক পোস্টে লিটন দুঃখ প্রকাশ করে লেখেন, 'পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম, কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনের সময় আঙুলে আঘাত পেয়েছি, যা আমার জন্য খুবই হতাশাজনক।'

এবারের পিএসএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরও দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও নাহিদ রানা। লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন রিশাদ। আর টেস্ট সিরিজ শেষ করে পেশোয়ার জালমিতে যোগ দেওয়ার কথা রয়েছে পেসার নাহিদ রানার। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

লিটনের এই আকস্মিক ছিটকে পড়া তার ভক্তদের জন্য যেমন হতাশার, তেমনি দল করাচি কিংসের জন্যও একটি বড় ধাক্কা। এখন অপেক্ষা, দেশে ফিরে চিকিৎসার পর কবে ফিরতে পারবেন মাঠে সেই সুসংবাদের।

আমার বার্তা/এল/এমই

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

ক্লাব ফুটবলে ২০২৫-২৬ মৌসুমের চূড়ান্ত সময়ের খেলা চলছে। আর কিছু ম্যাচ বাদেই ইউরোপীয় লিগগুলোর শিরোপা

শেষ মূহূর্তের গোলে ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

  লা লিগার শিরোপা থেকে ক্রমাগত নিজেদের দূরে নিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেললেও তাদের

যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমান ও নাহিদ

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদপ্রত্যাশী হিসেবে আবেদন করেছিলেন প্রায় তিন শতাধিক কোচ। সেখান থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি