ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভারতেই দুটি ভিন্ন ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি

আমার বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬, ১০:৫০

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অনড় অবস্থানে।

টুর্নামেন্ট শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। বাংলাদেশ তাদের নির্ধারিত ম্যাচগুলো খেলতে ভারত যাবে কি না, তা নিয়ে কোনো সমাধান হয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তজনা এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে একাধিকবার আনুষ্ঠানিক আবেদন করেছে।

‘ক্রিকবাজ’-এর তথ্য অনুযায়ী, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে ঠিকই, কিন্তু বাংলাদেশের চাওয়া অনুযায়ী সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম। আইসিসি এবং বিসিসিআই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং থিরুভানান্থাপুরামে সরিয়ে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুটি অ্যাসোসিয়েশনই ম্যাচগুলো আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে।

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আটটি পিচ থাকায় তারা বাড়তি ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছে। সেখানে ইতোমধ্যেই ভারত-অস্ট্রেলিয়া সম্ভাব্য ‘সুপার এইট’ ম্যাচসহ সাতটি খেলা নির্ধারিত আছে।

৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় বাংলাদেশের ম্যাচ খেলার কথা। মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি তাদের শেষ ম্যাচ হওয়ার কথা নেপালের বিপক্ষে।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর বিসিবি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে দুইবার চিঠি দেয়। আইসিসি আজ (সোমবার) এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে পারে। তবে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত অল্প সময় আগে লজিস্টিক সমস্যার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম।

আমার বার্তা/জেএইচ

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

মিরপুরের উইকেট কেমন হবে—বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলতে থাকে আলাপ-আলোচনা। ব্যাটারদের বধ্যভূমি নামে

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

কয়েক দফা ফ্লাইট বাতিলে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সপ্তাহখানেক পরও ভারতে আটকে ছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক