ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

আমার বার্তা অনলাইন:
০৩ মার্চ ২০২৬, ১৮:৪৮
বাংলাদেশের গোলপোস্টের সামনে আজ ‘চীনের মহাপ্রাচীর’ বনে যান মিলি আক্তার। ছবি: সংগৃহীত

পিটার বাটলার অবাক করা সিদ্ধান্ত নেন প্রায় হরহামেশাই। তা বেশির ভাগ ক্ষেত্রেই সাহসী প্রমাণিত হয়। বাংলাদেশ এশিয়ান কাপে যত বড় দলের বিপক্ষেই খেলুক না নিজের দর্শন থেকে সরে আসবেন না — এমনটা আগেই বলেছিলেন তিনি।

আজ যখন ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ, ঠিক তখনই হাজির হলেন চমক নিয়ে। জাতীয় দলের খেলা মানেই গোলবারের নিচে রুপনা চাকমার থাকা ছিল অবধারিত। সেই চিরচেনা ধারাটা ভাঙলেন বাংলাদেশ কোচ। তাও নারী এশিয়ান কাপের সর্বোচ্চ শিরোপাধারী দল চীনের বিপক্ষে।

অস্ট্রেলিয়া যাওয়ার আগে রুপনার পারফরম্যান্স যে খারাপ ছিল তা কিন্তু নয়। লিগে এক ম্যাচেও তিনি গোল হজম করেননি। সবগুলোতেই রেখেছেন ক্লিন শিট। তবু চীনের বিপক্ষে প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন না তিনি। উল্টো তাঁর পরিবর্তে খেলালেন মিলি আক্তার। যে মিলি আজ চীনের সামনেই দৃঢ়তা দেখালেন চীনের বিখ্যাত প্রাচীরের মতো।

হেরেও চ্যাম্পিয়ন চীনের কুর্নিশ পেল বাংলাদেশহেরেও চ্যাম্পিয়ন চীনের কুর্নিশ পেল বাংলাদেশ

এমন সিদ্ধান্তের পেছনে কারণ এখনো জানা না গেলেও তা ম্যাচ দেখেই উপলব্ধি করে ফেলার কথা। বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হওয়ার ম্যাচে ২–০ গোলে হেরেছে বটে, কিন্তু মন জয় করে নিয়েছেন মিলি আক্তার। ১১ টি অনটার্গেট শটের মধ্যে ৯ টি শটই ঠেকিয়েছেন তিনি। র‍্যাঙ্কিংয়ের ৯৫ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এমন পারফরম্যান্স দেখাবেন ১৯ বছর বয়সী গোলরক্ষক, তাও নিজের প্রথম ম্যাচে— একেবারেই অকল্পনীয়।

ময়মনসিংহ থেকে উঠে আসা মিলির প্রশংসায় তাই ম্যাচ শেষে বাটলার বলেন, ‘বাংলাদেশের নারী ফুটবল গোলকিপিংয়ের দিক থেকে দীর্ঘ সময় ধরে ভুগেছে। আমার মনে হয় মিলি আজ রাতে অসাধারণ খেলেছে। সে কিছু ভুল করেছে এবং সামনেও ভুল করবে, কিন্তু আমার মতে সে অনেক ভালো করেছে। আমার ভাবনার পেছনে কারণ এটাই ছিল যে, আমি দলে একটা নতুনত্ব আনতে চেয়েছিলাম। আর এ ধরনের সিদ্ধান্ত নিতে আমি মোটেও ভয় পাই না।’

বাটলার ভয় পান না বলেই রুপনাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে। এমন না যে, তাঁর সময়টা খারাপ যাচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় উচ্চতা। চীনের ফুটবলাররা এমনিতে উচ্চতায় এগিয়ে। বাংলাদেশে কাবু করতে এরিয়াল ফুটবলই বেছে নেবে তারা। তাই ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার রুপনাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হন বাটলার, ‘রুপনা সত্যিই খুব ভালো খেলে। সে অসাধারণ এক ব্যক্তিত্ব, কিন্তু ওর উচ্চতা কিছুটা কম। এখন আমি তো আর ওকে কোনো গ্রো ব্যাগে (দ্রুত বৃদ্ধির কৃত্রিম উপায়) ভরে রাখতে পারি না, কিংবা ওকে খাইয়িয়ে কাল সকালেই ছয় ইঞ্চি লম্বা করে দেওয়ার আশাও করতে পারি না।দল নির্বাচনের ক্ষেত্রে আমি সব সময় স্বচ্ছতা এবং প্রতিযোগিতার পরিবেশ বজায় রেখেছি। দলে খেলার কোনো জন্মগত অধিকার রুপনার নেই; এমনকি মিলি বা স্বর্ণারও নেই।’

চীনের বিপক্ষে যে খেলবেন তা দেশে থাকতেই জানতেন মিলি, ‘আসলে আমরা এই ম্যাচটার জন্য অনেক পরিশ্রম-কষ্ট করছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, সে জন্য আজকে পেরেছি এতগুলো সেভ দিতে। প্রথমে ধন্যবাদ দেব আমার গোলকিপার কোচ উজ্জ্বল স্যারকে। উনিও আমার পেছনে অনেক শ্রম দিয়েছেন।’

আমার বার্তা/এমই

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

বাংলাদেশের ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। এই প্রতিযোগিতায় ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিং ছিল আলোচনায়।

টেস্টের চেয়ে স্বাস্থ্যই আগে, রশিদকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচও

পিঠের সমস্যায় ভুগছেন রশিদ খান। হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এখনই সরে দাঁড়ানোর কোনো

তামিমের উদ্যোগে লিগে অবনমন বাতিলের সিদ্ধান্ত, সম্মতি ক্লাবগুলোর

৪০টি ক্লাবের বয়কটের মুখে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে জোর দিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নন-ট্যারিফ বাধা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প