ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

আমার বার্তা অনলাইন:
০৫ মার্চ ২০২৬, ১৫:৩৩
আকাশসীমা বন্ধ, দূতাবাস কার্যক্রম স্থগিত থাকায় অনিশ্চয়তার ঘনঘটা ইরাকি ফুটবল শিবিরে।

ইরানে চলমান সামরিক সংঘাতের জেরে সৃষ্ট ভ্রমণ বিশৃঙ্খলা এবার হুমকির মুখে ফেলেছে ইরাকের বিশ্বকাপ প্লে-অফে অংশগ্রহণ। আকাশসীমা বন্ধ, দূতাবাস কার্যক্রম স্থগিত থাকায় অনিশ্চয়তার ঘনঘটা ইরাকি ফুটবল শিবিরে। খবর আল জাজিরার।

মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেওয়ার কথা রয়েছে ইরাকের। আগামী ৩১ মার্চ মনতেরেতে বলিভিয়া ও সুরিনামের মধ্যকার আগের ম্যাচের বিজয়ীর বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের জয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট। তবে বর্তমান পরিস্থিতিতে পুরো দলকে সময়মতো মেক্সিকোতে নেওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বিমান হামলা চালানোর পর পাল্টা জবাবে ইরান ইসরায়েলসহ উপসাগরীয় কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জেরে ইরাক তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে, যা সরাসরি প্রভাব ফেলেছে দলের যাত্রাপথে।

এক বিবৃতিতে ইরাক জাতীয় দল জানিয়েছে, আমাদের দলের পরিস্থিতি নিয়ে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সব উন্নয়ন সম্পর্কে পুরোপুরি অবগত। আকাশসীমা বন্ধ থাকায় আমাদের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারছেন না। এছাড়া একাধিক দূতাবাস বন্ধ থাকায় কয়েকজন খেলোয়াড়, কোচিং স্টাফ ও মেডিকেল টিম মেক্সিকোর ভিসা সংগ্রহ করতে পারছেন না।

তারা আরও জানায়, পরিস্থিতির ওপর নজর রাখছে ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন। সমর্থকদের আশ্বস্ত করে দল বলেছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

ইরাক এর আগে মাত্র একবার বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৯৮৬ সালে। এবার তারা প্লে-অফে ফেবারিট হিসেবেই মাঠে নামবে এবং জয় পেলে এশিয়া থেকে নবম দল হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, নিউ ক্যালেডোনিয়া, জ্যামাইকা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র গুয়াদালাহারায় আরেকটি তিন দলের প্লে-অফে অংশ নেবে বিশ্বকাপের আরেকটি টিকিটের জন্য।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের চূড়ান্ত পর্ব।

আমার বার্তা/এমই

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

আগামী ৪ মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। ডিপিএলের দলগুলো

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

পিএসএলের প্রথম আসর খেলতে নেমে শুরুর যাত্রাটা খুবই কঠিন ছিল হায়দরাবাদ কিংসমেনের। বিদেশি অধিনায়ক মার্নাস

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা

মুখোমুখি আন্ডার ওয়ার্ল্ডের দুই ডন ক্যাপ্টেন ইমন ও পিচ্চি হেলাল

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

এখন অযথা তর্ক-বিতর্ক এফোর্ট করতে পারি না: মির্জা ফখরুল

আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে : প্রধানমন্ত্রী

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: সিলেটে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

গোয়েন্দা তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

বন্যার কারণে ১২ দিন আগেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার 

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মানুষকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী