ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

তামিমের উদ্যোগে লিগে অবনমন বাতিলের সিদ্ধান্ত, সম্মতি ক্লাবগুলোর

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৬, ১০:৩৮

৪০টি ক্লাবের বয়কটের মুখে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সদ্য বিলুপ্ত কমিটি। তাদের কমিটি ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় অ্যাডহক কমিটি। দায়িত্ব নিয়েই সব ক্লাবের অংশগ্রহণে ঢাকার ক্লাব ক্রিকেট মাঠে ফেরানোর তোড়জোড় শুরু করেছেন সাবেক এই অধিনায়ক।

সেই ধারাবাহিকতায় গতকাল (শনিবার) প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। সেখানে সবার একই মত– এবার কোনো লিগেই অবনমন থাকছে না। বৈঠকে উপস্থিত থাকা এক ক্লাব প্রতিনিধি বলেন, ‘এই মৌসুমে অবনমন না রাখার বিষয়ে সবাই একমত হয়েছেন। যারা ইতোমধ্যে অবনমিত হয়েছে বা হওয়ার কথা ছিল, তারাও এর প্রভাবের বাইরে থাকবে।’

এর আগে বুধবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে তামিমের বৈঠকে মোহামেডানসহ কয়েকটি ক্লাব প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের বিষয়টি সমাধান না হলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ বয়কটের হুঁশিয়ারি দেয়। এতে লিগ মাঠে গড়ানো নিয়ে আবার শঙ্কা দেখা দেয়। তবে তামিম সেই বিরোধ মিটিয়েছেন।

এদিকে, অবনমন না করানো নিয়ে সবাই একমত হলেও প্রমোশন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। একই সূত্র জানিয়েছে, ‘প্রমোশন নিয়েই মতভেদ রয়েছে। কিছু ক্লাব বলছে তারা খেলে প্রমোশন অর্জন করেছে, তাই সেটি বহাল রাখতে হবে। আবার অন্যরা বলছে দলসংখ্যা বাড়ানো যেতে পারে।’

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন তামিম। জানা গেছে, তামিম প্রমোশন ইস্যুতে জড়িত চারটি ক্লাবের সঙ্গে আবার বসার কথা বলেছেন। তারা সবাই একমত হলে প্রমোশন ব্যবস্থাতেও পরিবর্তন আনা যেতে পারে। আর যদি না হয়, তাহলে দলসংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে।

আনচেলত্তির দল ঘোষণা: নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

আতলেতিকো মাদ্রিদের জার্সিতে মেত্রোপলিতানোতে শেষবারের মতো খেললেন আঁতোয়ান গ্রিজমান। বিদায়ী ম্যাচে দলের জয়ে অবদান রাখার

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

প্রথম ইনিংসে টপ অর্ডার ব্যর্থতার পরও লিটন দাসের সেঞ্চুরি আর বোলারদের কল্যাণে লিড পেয়েছিল বাংলাদেশ।

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পল কাপুরসহ মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি: প্রধানমন্ত্রী

সিরাজদিখান ইউএনও’র সঙ্গে সাংবাদিক জোন প্লট ক্রেতাদের মতবিনিময় সভা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষাদের সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ওএসডি হয়েও দায়িত্বে সক্রিয় ক্ষমতাধর মাসুদুল ইসলাম

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশকে ফোন বাংলাদেশির 

সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

আনচেলত্তির দল ঘোষণা: নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল

রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

ইরানে হামলা আবারও স্থগিত করলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির দাবি

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

১৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি