ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

১৫ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৬

আজ বৃহস্পতিবার,, ১৫ জানুয়ারি ২০২৬ ● ০১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ রজব ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১২৫৬ - হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।

১৭৫৯ - লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে।

১৭৮৪ - স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮৩৯ - সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।

১৮৭৩ - বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।

১৮৭৫ - কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজি দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।

১৮৭৮ - লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।

১৯১২ - ইতালীয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।

১৯২২ - নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।

১৯৩৪ - ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়।

১৯৬০ - নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।

১৯৭২ - বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৭৩ - ভিয়েতনাম যুদ্ধ: প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আক্রমণাত্মক যুদ্ধ স্থগিত করার ঘোষণা দেন।

১৯৭৮ - ইরানি জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে, তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যান।

১৯৭৮ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

১৯৮৬ - চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ - যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাককে তার সেনা প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেধেঁ দেয়, অপারেশন ডেজার্ট স্টর্ম যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যুক্তরাষ্ট্র।

১৯৯৭ - ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তি স্বাক্ষর হয়।

২০০১ - অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

৩৭ - নিরো, রোমের রাজা।

১৬২২ - মলিয়রের, ফরাসি নাট্যকার।

১৯০৫ - নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব।

১৯০৯ - কাজী কাদের নেওয়াজ, কবি ও শিক্ষাবিদ।

১৯১২ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯১৮ - জামাল আবদেল নাসের, মিশরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট।

১৯২১ - রাধাকৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।

১৯২৯ - মার্টিন লুথার কিং, নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা।

১৯৩৮ - চুনী গোস্বামী, ভারতীয় বাঙালি ফুটবলার। সুবিমল গোস্বামী, বাংলাদেশি ফুটবলার ও ক্রিকেটার।

১৯৩৯ - হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব।

১৯৬৮ - সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী।

১৯৭৮ - রায়ান সাইডবটম, ইংরেজ ক্রিকেটার।

আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

৬৫৭ - বিশিষ্ট সাহাবি হযরত হুযাইফা (রা.)।

১৯৮৮ - নোবেলজয়ী আইরিশ মানবহিতৈষী সিন ম্যাক ব্রিজ।

২০০৪ - মানিক সাহা, খুলনার প্রখ্যাত সাংবাদিক।

২০০৯ - তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক।

২০১২ - কার্লো ফ্রুটোরো, ইতালীয় প্রখ্যাত সাংবাদিক।

২০১৬ - ফ্রান্সিসকো এক্স এলার্কন, মার্কিন কবি ও শিক্ষাবিদ। কেন জুজ, অস্ট্রেলিয়ার ফুটবলার ও কোচ।

২০১৮ - পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সংগীতশিল্পী।

১২ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৩ শাবান ১৪৪৭। আজকের

১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২২ শাবান ১৪৪৭। আজকের

১০ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ শাবান ১৪৪৭। আজকের

০৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ শাবান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলে বিজয়ী এনসিপির হাসনাত আবদুল্লাহর

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামানের জয়

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার