ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

১২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ০৮:৫৭

আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬ ● ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৩ জিলকদ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৬৬৬ - মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন।

১৮৭৭ - ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়।

১৯১৫ - ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু ব্রিটিশের শ্যেন চক্ষু ফাঁকি দিয়ে কলকাতার খিদিরপুর বন্দর হতে জাপানি জাহাজ 'সানুকি-মারু' সহযোগে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন।

১৯৪১ - আডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুইটি বোমারু বিমান প্রেরণ করেছিলেন।

১৯৪৯ - পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে ।

১৯৫৫ - সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।

১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১৭ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও দক্ষিণ কোরিয়া।

১৯৯৪ - আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বিরতি হয়।

২০১৮ - বাংলাদেশ সময় রাত ২:১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৪৯৬ - সুইডেনের প্রথম গুস্তাভ, ১৫২৩ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত সুইডেনের রাজা ছিলেন।

১৮২০ - ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ।

১৮৫৫ - প্রমথনাথ বসু,বাঙালি ভুতত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী।

১৮৬৩ - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক।

১৮৬৭ - হিউ ট্রাম্বল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন।।

১৮৯৫ - উইলিয়াম ফ্রান্সিস জিওক, মার্কিন রসায়নবিদ।

১৯০৭ - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।

১৯১০ - জেমস ডাডলি, আমেরিকান বেসবল খেলোয়াড় এবং পেশাদার রেসলিং ম্যানেজার ও নির্বাহী।

১৯১০ - ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিজ্ঞানী।

১৯১৩ - ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯২৪ - অ্যান্টনি হিউসিস, নোবেলজয়ী (১৯৭৪) ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী।

১৯২৯ - স্যাম নজুমা, নামিবীয় বিপ্লবী, বর্ণবাদ বিরোধী কর্মী এবং রাজনীতিবিদ।

১৯৩৭ - জর্জ কার্লিন, আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনেতা এবং লেখক।

১৯৪১ - আহমদুল্লাহ, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর।

১৯৭৭ - মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ।

১৯৭৯ - মিলা ইসলাম, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।

১৯৮০ - ঋষি সুনক, ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ব্যক্তিত্ব, যিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন ২০২২ সালের ২৮ অক্টোবরে।

১৯৮১ - রামি মালেক, আমেরিকান অভিনেতা।

১৯৮৬ - এমিলি ভ্যানক্যাম্প, কানাডিয়ান অভিনেত্রী।

১৯৮৭ - কিরণ পোলার্ড, ত্রিনিদাদীয় ক্রিকেটার।

১৯৮৮ - মার্সেলো ভিয়েরা, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৯৭ - ওদেয়া রাশ, ইস্রায়েলি অভিনেত্রী।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৭০০ - জন ড্রাইডেন, ইংরেজ লেখক, কবি ও নাট্যকার ছিলেন।

১৮৪৫ - আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।

১৯৪০ - বিশিষ্ট কর্মব্রতী, সাহিত্যানুরাগী ও রবীন্দ্রনাথ পরিকল্পিত শ্রীনিকেতনের মুখ্য সংগঠক কালীমোহন ঘোষ ।

১৯৪১ - দীনেশরঞ্জন দাশ, বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক ।

১৯৫৭ - এরিক ভন স্ট্রোহেইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।

১৯৭১ - সাদত আলী আখন্দ, প্রবন্ধকার, সাহিত্যিক।

২০০১ - ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।

২০০৫ - মার্টিন লিংগস, যার ইসলামিক নাম আবু বক্কর সিরাজুদ্দিন, তিনি একজন পশ্চিমা লেখক, শিক্ষাবিদ ও ফ্রিটজফ শুয়ানের শিষ্য ও শেক্সপিয়র বিষয়ে বিজ্ঞ ব্যক্তি ছিলেন।

২০১৫ - সুচিত্রা ভট্টাচার্য, ভারতীয় বাঙালি সাহিত্যিক।

২০১৯ - হায়াৎ সাইফ, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক।

ছুটি ও অন্যান্য :

আন্তর্জাতিক নার্স দিবস

আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস

আমার বার্তা/এমই

২৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ২৬ জুন ২০২৬ ● ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ মুহররম ১৪৪৮। আজকের

২৫ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ● ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৯ মুহররম ১৪৪৮। আজকের

২৪ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৪ জুন ২০২৬ ● ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ মুহররম ১৪৪৮। আজকের

২৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ● ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ মুহররম ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী

উরুগুয়ে-সৌদির বিদায়ে নকআউট নিশ্চিত করল পর্তুগালসহ ৫ দেশ

বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী

গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শোল্ডার সোসাইটি অব বাংলাদেশের রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত

ভূমিকম্পে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রীর মৃত্যু

ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম : সেতুমন্ত্রী

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশীকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১

বৈশ্বিক সম্পর্ক কেমন হবে তা নিশ্চিত হয়েছে প্রধানমন্ত্রীর সফরে: সংসদে অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে: সংসদে ফখরুল

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: শফিকুর রহমান

ভৌগোলিক অবস্থানের কারণে মাদকের ভয়াবহ ঝুঁকিতে বাংলাদেশ: আলাল

বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: সংসদে জয়নুল আবদীন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে: শফিকুর রহমান

শোকের মাতমে হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল