ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক: বেরোবি ছাত্রদল

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগকে মিথ্যা এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন সংগঠনের নেতারা। নবগঠিত কমিটিকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও বিতর্কিত করার প্রতিবাদে তারা শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সহ-সভাপতি মো. তুহিন রানা। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মো. ইয়ামিন, সাধারণ সম্পাদক মো. জহির রায়হান, সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি মো. তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক মো. সুমন হোসাইন, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা, ছাত্রীবিষয়ক সম্পাদক মোছা. আসমা আক্তার খুশিসহ শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে তুহিন রানা বলেন, উন্মুক্ত ঘোষণার মাধ্যমে জানানো হয়েছিল যে ত্যাগী, নির্যাতিত, অ-বিতর্কিত এবং শিক্ষার্থীদের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য নেতাকর্মীদের নিয়ে আংশিক নতুন কমিটি গঠন করা হবে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে গত ২৭ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৯ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করে।

তিনি বলেন, দুঃখজনক হলো- কমিটি ঘোষণার কয়েকদিন পর ইমরান নামে ছাত্রদল নেতার পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী একটি গোষ্ঠীর প্ররোচনায় আর্থিক লেনদেনসহ কয়েকটি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক ও মানহানিকর।

তুহিন আরও বলেন, ছাত্রদল সবসময় ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতেই কমিটি গঠন করে। নবঘোষিত কমিটিও তার স্পষ্ট উদাহরণ। আমরা মুসা ভাইকে (কমিটি গঠনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সহ-সভাপতি) এক কাপ চা-নাস্তা পর্যন্ত করাতে পারিনি। অথচ ইমরান নামের ওই সাবেক শিক্ষার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে দলের ক্ষতি করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি, অন্যথায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পদবঞ্চিত সভাপতি প্রার্থী ইমরান হোসেন অভিযোগ করে সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন যে শাখা ছাত্রদলের নতুন কমিটি ২০ লাখ টাকার বিনিময়ে গঠিত হয়েছে এবং তার কাছ থেকে ২ লাখ টাকা নেওয়ার পর আরও ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

আমার বার্তা/এমই

সাজিদ হত্যার বিচার দাবিতে ফের ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্ হত্যার বিচারের দাবিতে

কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমির হামজার নামে ইবি ছাত্রদল নেতার মামলা

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় কুষ্টিয়া সদর— ৩ আসনের ১০

শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি শিবিরের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাণের দাবি শাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে বাংলাদেশ ইসলামী

বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের (আইএডিএস) উদ্যোগে 'বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪'
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক