ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

জবি আবৃত্তি সংসদের দায়িত্বে রাহাত-মারুফা

জবি প্রতিনিধি:
০৯ এপ্রিল ২০২৬, ১৬:৫০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী আবিদুল হক রাহাতকে সভাপতি এবং একই ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী মারুফা আক্তার লিজাকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

রোববার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্যদের নির্বাচনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অনন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি শেখ সাজিদা আনজুম, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জহুরা, সাংগঠনিক সম্পাদক আবুজার গাফ্ফার, অর্থ সম্পাদক সাগর উদ্দিন, কর্মশালা সম্পাদক সাবিনা আফরোজ প্রিয়া, দপ্তর সম্পাদক মনিকা খানম, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক মুক্তা বর্মন, প্রচার সম্পাদক আব্দুল মালেক এবং প্রকাশনা সম্পাদক মুর্শিদা রহমান।

নির্বাচিত সভাপতি রাহাত বলেন, "অসাম্প্রদায়িক বাংলাদেশে সুন্দরের চর্চা করতে আমরা সবাই মিলে কাজ করব। শিল্পের প্রতি দায়বদ্ধতা রেখে আবৃত্তি সংসদ এগিয়ে যাবে। আবৃত্তি সংসদ নিরপেক্ষভাবে সঠিক ইতিহাস নিয়ে কাজ করতে চায়। বাচিক উন্নয়নে আবৃত্তি সংসদ সবার কাছে সেবাকেন্দ্র হয়ে থাকবে।"

সভায় উপস্থিত ছিলেন আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম জুয়েল, সদ্য বিদায়ী সভাপতি আতিক মেসবাহ্ লগ্ন ও সাধারণ সম্পাদক শিউলি আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আমার বার্তা/এমই

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র উদ্যোগে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব-১৪৩৩’ আয়োজন করা

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের