ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ঢামেক হাসপাতাল থেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক:
১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩০
আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৬
ঢামেকে ভুয়া নারী চিকিৎসক আটক। ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের তৃতীয় তলা থেকে ডালিয়া আক্তার (৩২) নামে এক ভুয়া নারী চিকিৎসককে করেছে মেডিকেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আলসার সদস্যরা। এ সময় ওই নারীর শরীরে চিকিৎসকদের এপ্রোন ও গলায় টেটিস্কোপ ঝুলানো ছিল।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাড়ে এগারোটার দিকে আটক করা হয় তাকে।

হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার পিসি মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালের দিকে অভিযুক্ত ওই নারী চিকিৎসকের এপ্রোন পরে ও গলায় টেটিস্কোপ ঝুলিয়ে বার্ন ইউনিটের তৃতীয় তলায় ঘোরাফেরা করছিল। এ সময় অন্যান্য চিকিৎসকরা তাকে দেখে সন্দেহ হলে তার কাছে জানতে চান তিনি ঢাকা মেডিকেলের চিকিৎসক কিনা। এ বিষয়ে ওই নারী চিকিৎসক কোন সদুত্তর না দিতে পারলে বিষয়টি আমাদের টহল আনসার সদস্যদের জানানো হয়। পরে আমরা ওই নারী চিকিৎসককে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে নিয়ে আসি। তার কাছে জানতে চাওয়া হয় তিনি কোন চিকিৎসক কি না এর উত্তরেও তিনি কোন জবাব দিতে পারেননি। এমনকি ঢাকা মেডিকেলের কোনো চিকিৎসকও তাকে চেনে না।পরে ওই অভিযুক্ত নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ইতিমধ্যেই আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। শাহবাগ থানা থেকে পুলিশের একটি টিম এসে ওই নারীকে নিয়ে গেছে। এ বিষয়ে তারাই পরবর্তীতে আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন।

উল্লেখ্য এর আগে গত বছর স্বর্না আক্তার ও মুনিয়া রোজা নামে দুই ভুয়া নারী চিকিৎসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

আমার বার্তা/এম রানা/এমই

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী