ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

মো. আলমগীর হোসেন পলাশ:
১৬ মার্চ ২০২৬, ১৯:১৫

নগর সেবা ও স্থানীয় অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসার লক্ষ্যে ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’ এর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এ পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে।

প্রতিবেশী প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও সিইও আর কে রিপন সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম–এর কাছে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আবেদনপত্র তুলে দেন। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, “ডিজিটাল নগর অর্থনীতি ও লজিস্টিক প্ল্যাটফর্ম” শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে নগরবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অটোরিকশা চালক, হকার, চা-স্টল ব্যবসায়ী এবং স্থানীয় বাজার ব্যবস্থাপনাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে।

প্রকল্পের আওতায় প্রতিটি হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য নিজস্ব পার্সোনাল ডিজিটাল পাস/আইডি চালুর পরিকল্পনা রয়েছে। এই পাসের মাধ্যমে তাদের পরিচয় নিবন্ধন, নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা, সেবা গ্রহণ এবং নগর ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে।

প্রতিবেশী প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও সিইও আর কে রিপন জানান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগরের অটোরিকশা চালক, হকার, চা-স্টল ব্যবসায়ী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে। এতে তাদের আয় বৃদ্ধি পাবে, সেবা ব্যবস্থায় স্বচ্ছতা আসবে এবং নগর অর্থনীতি আরও গতিশীল হবে।

জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের নীতিমালা অনুসরণ করা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনার জন্য Public Private Partnership Authority–এর নীতিমালাও বিবেচনায় নেওয়া হতে পারে।

উদ্যোক্তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া পেলে শিগগিরই প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।

আমার বার্তা/এমই

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব। ভাষা আন্দোলনের চেতনা ও বইয়ের সুবাস নিয়ে প্রতি বছর

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর নগর ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করার উদ্দেশ্যে চারটি নতুন ডিজিটাল

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ দ্রুততম সময়ে শেষ করার নির্দেশনা দিয়েছেন সেতু

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার পর রাজধানীতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা ইলেকট্রিসিটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী