ই-পেপার সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

সরকারি স্টাফ সুমনের দেয়া ইনজেকশন পাচারকালে ফরহাদ আটক

এম রানা:
২১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে ৪৮৮ পিস ডিন্টিল ওয়াটার ইনজেকশনসহ ফরহাদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। এই ঘটনায় সরকারি স্টাফ সুমন বর্তমানে পলাতক রয়েছে এবং ফরহাদকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বহির্বিভাগ থেকে আটক করে পরিচালকের রুমে নিয়ে আসলে পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় বাদী হয়ে বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমন্ডার (পিসি) মো. সেলিম বলেন ,বহির্বিভাগে ডিউটি করার সময় আমাদের সাধারণ আনসার ওমর ফারুক দেখতে পায় এক ব্যক্তি বড় ব্যাগ নিয়ে গেটের বাইরে চলে যাচ্ছে। পরে তাকে ব্যাক খুলতে বলা হলে ব্যাগের ভিতরে সরকারি অনেক ইনজেকশন দেখা যায়। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে আসা হয়। তার ওই ব্যাগে ৪৮৮ পিস ডিসটিল ওয়াটার ইনজেকশন পাওয়া যায়।জিজ্ঞাসাবাদে আটক ফরহাদ জানায় ২২০ নম্বর ওয়ার্ড থেকে সরকারি স্টাফ সুমন নামে একজন তাকে এই ব্যক্তি বহির্বিভাগের বাইরে নিয়ে যেতে বলে। পরে আমরা পরিচালককে বিষয়টি জানালে তিনি অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিশে দিতে বলেন ।পরে হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান সহ আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করি।

আটক ফরহাদ বলেন,আমার পায়ে ব্যথা চিকিৎসার জন্য ২২০ নম্বর ওয়ার্ডের সরকারি স্টাফ সুমন আমাকে ফোন দিয়ে চিকিৎসার জন্য আসতে বলে।পরে সুমনের সাথে দেখা হলে আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি বলে আমাকে ২২০ নম্বর ওয়ার্ড থেকে একটি ব্যাগ দিয়ে বলে বহির্বিবিভাগের বাহিরে একজন দাঁড়িয়ে আছে তাকে দিয়ে আসো। সুমন ভাই আমাকে বলে আমি ফোন দিচ্ছি তুমি শুধু ব্যাগটা নিয়ে যাও। পরে আমাকে আনসার সদস্যরা বহির্বিভাগের গেট থেকে আটক করে। এই ব্যাগে কি আছে সে বিষয়টি আমি জানতাম না। পরে আনসার সদস্যরা আমার ব্যাগে ৪৮৮ পিস ইনজেকশন পায়।

সে আরও জানায়,আমার বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বর্তমানে লালবাগ কেল্লার মোড় এলাকায় থাকি।

এ বিষয়ে জানতে চাইলে বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন,ওই ইনজেকশন সহ তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় এবং আমি পরিচালকের নির্দেশে বাদী হয়ে ফরহাদ ও সরকারি স্টাফ সুমনের নামে একটি মামলা দায়ের করেছি। আটক ফরহাদ জানিয়েছে সে সরকার স্টাফ সুমনের কাছ থেকে সব ইনজেকশন নিয়ে বাহিরে পাচার করছিল।

এদিকে মেডিসিন স্টোরের ডা.সাইয়‍্যাদুল্লাহ জানান, আমরা বেসিকালি সরাসরি এই ডিস্ট্রিক্ট ওয়াটার কিনিনা।এটা ঔষধের সাথেই থাকে। তবে ৪৮৮ পিস ইনজেকশনের ডিসটিল ওয়াটার কিভাবে আসলো সে বিষয়টি যে দিয়েছে সরকারি স্টাফ মামুন সেই ঘটনার বিষয়টি বলতে পারবেন।

আমার বার্তা/এমই

শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয়

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর নতুন কমিটি 

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।  (SNMB) এদেশের পরমাণু চিকিৎসার শাথে

নির্বাচন কমিশন গঠন: পিবজা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)-এর দ্বি- বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল ১১টায়

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে হকারদের জন্য ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনার কথা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে তর্ক বির্তক ঘুষির আঘাতে একজনের মৃত্যু

এফবিসিসিআই–ইউএন ওচা বৈঠক: দুর্যোগে বেসরকারি খাতের ভূমিকা জোরদার

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

মোড়কে সতর্কতামূলক পুষ্টি তথ্য থাকলে খাদ্য নির্বাচন সহজ হবে ভোক্তার

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ পাঁচ জেলায় অন্তত ১২ জনের মৃত্যু

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে রূপান্তর হচ্ছে ৬০০ কিমি মহাসড়ক

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর