ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রাজধানীর গুলশানে ছিনতাইকারী ছুরিকাঘাতে দুই জন গুরুতর আহত

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৫, ১০:৪১

রাজধানীর গুলশান -২ নাম্বারের ইসিজি মার্কেট এর সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আ: কাদের শিকদার (৩৫) ও আমির হামজা (২৫) নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ সময় ছিনতাইকারীরা প্রায় পৌনে দুই কোটি টাকা নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগীর স্বজনরা।

আহত কাদের শিকদার নড়াইলের নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। তিনি মানি এক্সচেন্স ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। অপরদিকে আহত আমির হামজা যশোরের কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামের এরশাদ সরদারের ছেলে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে এগারোটা নাগাদ গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার জানান, আমার ভাই মানি এক্সচেঞ্জার ব্যবসায়ী। মঙ্গলবার রাত ৯ টার দিকে মোটরসাইকেলে করে অফিস থেকে বাসার দিকে যাচ্ছিল আমার বড় ভাই। এ সময় গুলশান ২ নম্বরে ইসিজি মার্কেটের সামনে ১০/১২ জন অজ্ঞাত লোক লোহার রড দিয়ে গুরুতর আহত করে আমার ভাই এবং মোটরসাইকেল চালককে রাস্তায় ফেলে চলে যায়। পরে খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগের চার নম্বরে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরো জানান, অজ্ঞাত ওই লোকেরা এসময় আমার ভাইয়ের কাছে থাকা নগদ ২৫ হাজার ডলার,২০হাজার ইউরো এবং ৮০ লক্ষ্য নগদ টাকা নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে আমরা তাদের জরুরি বিভাগের চিকিৎসার ব্যবস্থা করি। পরে আহতদের কাছ থেকে জানতে পারি তারা ছিনতাইয়ের শিকার হয়েছিল। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ দেশি টাকা ও বিদেশী মুদ্রা নিয়ে যায় বলে জানা গেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

আমার বার্তা/জেএইচ/এমরানা

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানীর কদমতলী থানাধীন গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের