ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কৃষি সচিবসহ ফ্যাসিস্টদের অপসারণের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২

স্বৈরাচারের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. এমদাদ উল্লা মিয়ানসহ সকল ফ্যাসিস্টদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় সরকারকে সাতদিনের আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা এই আয়োজন করেন।

এসময় আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগ ভারতে পালালেও সচিবালয় থেকে আওয়ামী লীগ পালায়নি। সচিবালয় থেকে আওয়ামী লীগের সচিবরা নানা ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকার দেশের বিভিন্ন সেক্টরে সংস্কারের কাজ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের ভিতরে শেখ হাসিনার যে দোসর আমলারা রয়েছে তারা সরকারের এই কাজে বাঁধা সৃষ্টি করছে। এই বাঁধা থেকে দেশও জাতিকে মুক্তির জন্য এদের দ্রুত অপসারণ প্রয়োজন।

ফ‍্যাসিস্ট বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক নজরুল ইসলাম তুহিন বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদুল্লাহ মিয়াসহ দুর্নীতিগ্রস্ত আমলে স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ কিছু আমলা ঘুষ, পদায়ন বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষত, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদুল্লাহ মিয়া বিশ্ব ব্যাংকের পার্টনার প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অনিয়ম করে সরকারকে বিতর্কিত করতে চাচ্ছেন। এছাড়াও তিনি রাজনৈতিক সুবিধা লাভের জন্য বিএনপি সংশ্লিষ্টদের নিয়োগ দিচ্ছেন ও অর্থ পাচারের ষড়যন্ত্র করছেন। তার মতো ফ্যাসিবাদী চক্রের অপসারণ না হলে দেশের কৃষি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। দেশে দেখা দিবে চরম খাদ্য সংকট।

তিনি আরও বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান মহা পরিচালক মো. ছাইফুল আমল ফ্যাসিস্ট পতনের আগের দিন চার আগস্ট ছাত্রজনতার বিরুদ্ধে দাঁড়িয়ে বিক্ষোভ করেছে। তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তারা এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।’

আমার বার্তা/এমই

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানীর কদমতলী থানাধীন গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে