ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

শ্রমিক আন্দোলনের মধ্যে পড়ে পেট্রোল বোমায় নারী দগ্ধ, জাতীয় বার্নে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:
২০ এপ্রিল ২০২৫, ১৮:২১

চট্টগ্রামের রাউজানে মাজার জিয়ারত করতে যাওয়ার সময় শ্রমিক আন্দোলনের মধ্যে পড়ে পেট্রোল বোমায় লায়লা বেগম (৫০) নামে এক নারী দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২০ এপ্রিল) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে দুপুর দেড়টার দিকে দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান। তিনি জানান আজ দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাকে আমরা বর্তমানে জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি। পরবর্তীতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ড করা হবে।

দগ্ধ নারীর স্বামী আব্বাস আলী জানান, আমাদের বাড়ি চট্টগ্রামের রাউজান এলাকায়। আজ সকালের দিকে আমার স্ত্রী সিএনজিতে করে প্রতিবেশী কয়েকজন নারীর সাথে চট্টগ্রামের কুতুবদিয়া মাজার জিয়ারতের জন্য বাসা থেকে বের হয়েছিল। পথে চট্টগ্রাম মহাসড়কে রাউজানের পরিবহন মালিক শ্রমিকরা রাস্তায় চাঁদার প্রতিবাদে টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে রাখে।

এ সময় কে বা কারা সিএনজিকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করলে গুরুতর দগ্ধ হন আমার স্ত্রী। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় আমার স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

আমার বার্তা/এম রানা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু