ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

আমার বার্তা অনলাইন
২৬ এপ্রিল ২০২৬, ১২:৪০

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং আশপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

অবস্থান নেওয়ার পরপরই পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে উদ্যোগী হলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থান করার অনুরোধ জানানো হলে আন্দোলনকারীরা তা মেনে নিয়ে ব্যারিকেডের মধ্যেই সমাবেশ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সমাবেশে অংশগ্রহণকারী নিয়োগপ্রত্যাশীরা ‘দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই’, ‘তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক’সহ নানা স্লোগান দেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় তাদের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই চাকরির আশায় অন্যান্য সুযোগ হাতছাড়া করেছেন এবং পরিবার-পরিজন নিয়ে আর্থিক ও মানসিক চাপের মধ্যে রয়েছেন। দ্রুত যোগদানের আদেশ জারি না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

আন্দোলনকারীরা জানান, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় এবং সব প্রক্রিয়া শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয় এবং জেলাভিত্তিক তালিকাও প্রকাশ করা হয়। কিন্তু ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো যোগদানের কোনো নির্দেশনা না আসায় প্রার্থীদের মধ্যে হতাশা বাড়ছে।

সমাবেশ থেকে আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন এবং শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত নিয়োগপত্র প্রদান ও যোগদানের আদেশ জারির মাধ্যমে এই অনিশ্চয়তার অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর নতুন কমিটি 

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।  (SNMB) এদেশের পরমাণু চিকিৎসার শাথে

নির্বাচন কমিশন গঠন: পিবজা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)-এর দ্বি- বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল ১১টায়

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে হকারদের জন্য ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনার কথা

সরকার বাড়াল ১১ পয়সা, যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ‘মনগড়া’ ভাড়া

সরকারের নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে রাজধানীর গণপরিবহনগুলোতে শুরু হয়েছে চরম ভাড়া নৈরাজ্য। সরকারের পক্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের

বাবা ও ছোট ভাই হত্যার ঘটনায় বড় ছেলে সোহান গ্রেপ্তার

বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেওয়ায় কর্মকর্তাকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে যতসব অভিযোগ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার

সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের

নৈশভোজে হামলাকারী শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ

শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

হুদায়বিয়ার সন্ধি থেকে মুসলিমদের জন্য ৪ শিক্ষা

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে: হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী

মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করছে অসাধু চক্র

নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!