ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ঢাকায় রাশিয়ার ৮১তম বিজয় বার্ষিকী উদযাপিত

রানা এস এম সোহেল:
১০ মে ২০২৬, ১৫:০৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮১তম বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় প্রতিবছরের ন্যায় এবারও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে ঢাকার রাশিয়ান দূতাবাস।

গতকাল শনিবার (৯ মে) কর্মসূচি শুরু হয় বাংলাদেশে রাশিয়ার দূতাবাস প্রাঙ্গণে ‘ইমর্টাল রেজিমেন্ট’ শোভাযাত্রার মাধ্যমে। এতে অংশগ্রহণকারীরা স্বাধীনতার জন্য লড়াই করা পূর্বসূরিদের স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে সামরিক বীরত্ব ও স্মৃতির প্রতীক ‘রিবন অব সেইন্ট জর্জ’ ধারণ করেন।

আনুষ্ঠানিক পর্বের শুরুতে বক্তব্য দেন রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খেলভনয়, ‘রদিনা’ অ্যাসোসিয়েশনের সভাপতি এলেনা বাস, সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং লিবারেশন ওয়ার একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। তিনি মোটরসাইকেল ও গাড়িবহরের এক বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন।

রাশিয়ার পতাকা ও বিজয় দিবসের প্রতীক দিয়ে সাজানো র‌্যালিটি গুলশান এলাকা প্রদক্ষিণ শেষে রাশিয়ান হাউসে গিয়ে শেষ হয়। পরে রাশিয়ান হাউসে ‘ওয়াল অব মেমোরি’ উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘কালিনকা’ গানের সঙ্গে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন তরুণ শিল্পীরা। এছাড়া পরিবেশিত হয় বিভিন্ন ঐতিহাসিক ও দেশাত্মবোধক গান।

সাহিত্যিক পর্বে রুশ কবিতা ‘রেকুইয়েম’ এবং ‘ওয়েট ফর মি’ আবৃত্তি করা হয়।

অনুষ্ঠানে যুদ্ধের শহীদদের স্মরণে একটি ভিডিও প্রদর্শন করা হয়। পরে ‘রদিনা’ অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেদের পরিবারের হারানো স্বজনদের স্মৃতিচারণ করেন এবং ‘ওয়াল অব মেমোরি’-তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে সমবেত সংগীত পরিবেশনার মাধ্যমে।

আয়োজকরা জানান, এ আয়োজন শুধু মহান বিজয়ের স্মৃতিকে সম্মান জানায়নি, বরং বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করেছে।

প্রতি বছর ঢাকায় ৯ মে অত্যন্ত গুরুত্ব সহকারে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাশিয়ার বিজয় দিবস উদযাপিত হয়ে থাকে।

আমার বার্তা/এমই

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ

বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানী থেকে গ্রেপ্তার করেছে

গাড়িতে আরএফআইডি ট্যাগ ও স্মার্ট নম্বরপ্লেট না লাগালে ব্যবস্থা

মোটরযানে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট সংযোজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

যুবনেতা সাজ্জাদুল মিরাজের ব্যতিক্রমী উদ্যোগে আর্জেন্টিনা জয়ে উৎসব

চলমান বিশ্বমঞ্চের ফুটবল উন্মাদনায় যখন মেতে উঠেছে পুরো দেশ, তখন রাজধানীর মিরপুরে ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন

মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন সিরাজগঞ্জের ব্যবসায়ী আবুল হাসেম

ওসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান পুলিশের

জিম্বাবুয়ের উদ্দেশে শেষ ধাপে দেশ ছাড়লেন অমিত-হৃদয়রা

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী