ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ওসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান পুলিশের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
২৪ জুন ২০২৬, ১৫:০৯

টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ জনগণকে এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

জানা গেছে, একটি প্রতারক চক্র ওসির পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করছে। ফোনে তারা দাবি করছে, সংশ্লিষ্ট ব্যক্তির নামে থানায় অভিযোগ বা মামলা রয়েছে। পরে সেই অভিযোগ থেকে নাম প্রত্যাহার কিংবা বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে টাকা দাবি করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকার বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী নুরুল ইসলাম খান মুঠোফোনে জানান, ওসির নাম ও ছবি ব্যবহার করা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার কাছে ফোন আসে। ফোনকারী নিজেকে মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে বলে দাবি করেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য টাকা দাবি করা হয়।

নুরুল ইসলাম খান বলেন, “ফোনকারীর কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় আমি কোনো তথ্য দিইনি এবং ফোন কেটে দিই। পরে বিষয়টি যাচাইয়ের জন্য হোয়াটসঅ্যাপ নম্বরের স্ক্রিনশট সাংবাদিকদের পাঠাই।”

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। কেউ যেন এ ধরনের ফোন বা বার্তায় বিভ্রান্ত না হন। কোনো সন্দেহজনক কল বা বার্তা পেলে দ্রুত থানায় যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও জানান, প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সচেতন মহল সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পরিচিত ব্যক্তি বা সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তা যাচাই না করে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আমার বার্তা/এমই

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘আমাদের দেশের নিরাপদ পানি দিন দিন কমে

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে জিতেন চাকমা (২৭) নামে এক ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্য নিহত

মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। বুধবার (২৪ জুন)

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন সিরাজগঞ্জের ব্যবসায়ী আবুল হাসেম

রিমার্কের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের হাসেম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন

মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন সিরাজগঞ্জের ব্যবসায়ী আবুল হাসেম

ওসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান পুলিশের

জিম্বাবুয়ের উদ্দেশে শেষ ধাপে দেশ ছাড়লেন অমিত-হৃদয়রা

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে ডিসি-এসপিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

জলবায়ুর পরিবর্তনই কি ঘন ঘন ডেকে আনছে এল নিনো!

বিরোধীদলের কর্মকাণ্ডে ‘ফ্যাসিবাদী মানসিকতার’ প্রতিফলন দেখছেন রিজভী

রেকর্ড পরিমাণ তাপদাহে বিপর্যস্ত ইউরোপ, ১৬ শহরে রেড এলার্ট জারি

যুক্তরাষ্ট্রে ‘অভিবাসন বন্দিশালায়’ হামলা: মূল হোতাকে ১০০ বছরের কারাদণ্ড