ই-পেপার বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

আমার বার্তা অনলাইন
২৭ মে ২০২৬, ১২:৫৩
আপডেট  : ২৭ মে ২০২৬, ১২:৫৪

পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়। এতে অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- লাইজু বেগম (৩৮), স্বামী নাম মো. কবির জোমাদ্দার (থানা-মোংলা, জেলা-বাগেরহাট); কবির জমাদ্দার (৪৭), বাবার নাম আ. রশিদ জমাদ্দার (থানা-মোংলা, জেলা-বাগেরহাট); খুশি বেগম (৩৫), বাবার নাম সুলতান ফরাজি (থানা-মোংলা, জেলা-বাগেরহাট) ও মো. রবিউল (২২), বাবার নাম মজিবর (থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইসলাম পরিবহনের বাসটির ধাক্কায় আকাশ পরিবহনের বাসটির ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পর ওই এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে হাজির হয় অতিরিক্ত পুলিশ। ছুটে যায় বাড্ডার থানা পুলিশ। তার আগেই পালিয়ে যায় ঘাতক ইসলাম পরিবহনের বাসের চালক ও হেল্পার। হতাহতদের নেওয়া হয় আশপাশের হাসপাতালে।

ঘটনাস্থল থেকে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নতুন বাজারের নর্দ্দা এলাকায় সড়কের সঙ্গে একটি বাস কাউন্টার আছে। ওখানের রাস্তায় ভিড় থাকে। পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস ওই পথে বেপরোয়া গতিতে আসছিল। নতুন বাজার থেকে উত্তরামুখী সড়ক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপরে বাস উঠিয়ে দেয়। গতি নিয়ন্ত্রণ করতে না পারায় বাসটি বিপরীত লেনের উত্তরা থেকে গুলিস্তানগামী সড়কে থাকা আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়।

এসআই নেসার উদ্দিন বলেন, গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসে যাত্রী ছিল বেশি। আর ঘাতক ইসলাম পরিবহনে যাত্রী ছিল ৫-৭ জন। ইসলাম পরিবহনের বাসের ধাক্কায় আকাশ পরিবহনের বাসটি অনেকটা দূরে সরে যায়। ঘটনাস্থলেই মারা যান একজন নারী যাত্রী। কুর্মিটোলা হাসপাতালে মারা যাওয়ার পর আরও দুজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মোট চার যাত্রী নিহত ও অন্তত ১০ থেকে ১২ জন আহত রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এসআই আরো বলেন, ইসলাম পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটুয়াখালী থেকেই বাসটি বেপরোয়া গতিতে আসছিল। চালক ও হেল্পার ছিল অবাধ্য। পুরো রাস্তায় চিৎকার চেঁচামেচি করেছে চালক।

সঙ্গে থাকা এসআই হাবিব জানান, গুলিস্তানমুখী আকাশ পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ইসলাম পরিবহনের বাসটিসহ ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে রেকার দিয়ে সরিয়ে থানা হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ইসলাম পরিবহনের চালক হেল্পারকে খোঁজা হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা সবাই ছিল

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ঠিক

ঈদের টানা ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হতেই রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা

কালশীর আগুন ছড়াচ্ছে আশপাশে, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের

রাজধানীর মিরপুরে কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া

আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৪

এআই ট্রাফিক জরিমানাকে অস্ত্র বানিয়েছে সাইবার প্রতারকরা!

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে ঈদে বাড়ি ফেরা মানুষ

ঈদুল আজহার দিন পূর্ণ সওয়াব লাভের আমল

ট্রাম্পের জন্য ইরান যুদ্ধ থামানো যে কারণে কঠিন

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৭ কিলো‌মিটার যানজট

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তায় র‍্যাব-৩’র বিশেষ টহল জোরদার

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ৩১ জন নিহত

২৭ মে ঘটে যাওয়া নানান ঘটনা

বিক্রি বাড়লেও ‘বাজার ভালো না’ বলছেন বিক্রেতারা

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু