ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রথমবারের মতো ‘Indoctrination Training on Civil Aviation’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

আমার বার্তা অনলাইন:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মৌলিক ও সমন্বিত ধারণা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ‘Indoctrination Training on Civil Aviation’ শীর্ষক পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম. গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হয়েছে।

সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ৪১৫ নম্বর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ, প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার কাঠামো ও কার্যক্রম, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি, বিমানবন্দর পরিচালনা, ফ্লাইট সেফটি, এভিয়েশন সিকিউরিটি, এয়ার নেভিগেশন সার্ভিস, জাতীয় ও আন্তর্জাতিক এভিয়েশন বিধিবিধান, ICAO-এর মানদণ্ড এবং এভিয়েশন খাতের বিভিন্ন অংশীজনের ভূমিকা ও পারস্পরিক সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের কাঠামো, কার্যক্রম, নিরাপত্তা, পরিচালনা ও আন্তর্জাতিক মান সম্পর্কে সমন্বিত ধারণা লাভ করবেন। এর ফলে নীতি নির্ধারণ, প্রশাসনিক কার্যক্রম, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বিদ্যমান থাকলেও বাংলাদেশে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী, পরিচালক, সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জুলকার নায়ন, যুগ্মসচিব, সিএ অধিশাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমডোর মোঃ মনিরুল ইসলাম, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি), সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স), বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এছাড়াও অনুষ্ঠানে উপসচিব ডা. মোঃ গোলাম কবির, উপসচিব মোহাম্মদ মাহাবুব আলম, উপসচিব মোঃ নুরুল হুদা, মাননীয় মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ সোহেল পারভেজ, সিনিয়র সহকারী সচিব আসফিয়া সিরাত এবং মন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এভিয়েশন খাতের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে সমন্বিত ধারণা লাভ করবেন। জনাব মোঃ জুলকার নায়ন বলেন, এ প্রশিক্ষণ এভিয়েশন সংক্রান্ত নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের জ্ঞান ও সমন্বয় আরও কার্যকর করবে। প্রধান অতিথি এয়ার কমডোর মোঃ মনিরুল ইসলাম বলেন, এভিয়েশন খাতে নিরাপত্তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত জ্ঞান ও কার্যকর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণটি ১৮-১৯ সেপ্টেম্বর, ২৫-২৬ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে এবং ২ অক্টোবর ২০২৬ তারিখে সমাপ্ত হবে। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের এভিয়েশন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা প্রদান করা হবে।

লা মাযহাবি : মুখ ও মুখোশ

মেশক প্রকাশন প্রকাশিত লা মাযহাবি : মুখ ও মুখোশ গ্রন্থটি বাজারে আলো ছড়িয়েছে। সময়ের সাহসী

৪ খণ্ডে মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস 

ইতিহাস কালের দর্পণ। যুগান্তরের কষ্টিপাথর। ইতিহাসের পাতায় ভেসে ওঠে কালান্তরের উপাখ্যান।কালের আবর্তন-বিবর্তনের পথ ধরে যুগের

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কাজী নজরুলের জয়গান: সংস্কৃতি-সাহিত্যে বাংলাদেশ-রাশিয়া মেলবন্ধনের এক অনন্য সন্ধ্যা

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কবিতা, সঙ্গীত ও চিরন্তন সৃষ্টিকে স্মরণ করে ঢাকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় যা বললেন মসজিদুল হারাম ও নববীর ইমাম

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

সৌদি আরবকে রক্ষায় যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান

জাতিসংঘে আস্থা ফেরানোই মূল লক্ষ্য: সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান

অনুমতি ছাড়া কম্পিউটারে ঢুকেছিল জেমিনি

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ইউরোপের ক্রেতাদের অক্টোবরে ‘তেল দেবে না’ সৌদি আরামকো

সুনামগঞ্জে বিষপানে ৩ শিশুর মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলা চালিয়েছে সৌদি আরব

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

প্রথমবারের মতো ‘Indoctrination Training on Civil Aviation’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

'কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা দাবি'