ই-পেপার রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রাইম ফাইন্যান্স অবসায়ন ও আমানত ফেরতের দাবি

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৬, ১৬:৫৫

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অবিলম্বে অবসায়ন (বিলুপ্তি) এবং আটকে থাকা আমানত ফেরতের কার্যকর প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে ‘বঞ্চিত আমানতকারী ঐক্য পরিষদ, Prime Finance (PFIL)’।

রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রতিনিধিরা বলেন, একাধিকবার সংশোধনের সুযোগ ও বৈঠকের পরও আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়ে কার্যকর কোনো সমাধান হয়নি। তাই আর সময় না বাড়িয়ে প্রতিষ্ঠানটির অবসায়ন প্রক্রিয়া শুরুর দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ২৮ জুন ২০২৬ তারিখের এক চিঠিতে প্রাইম ফাইন্যান্সের আর্থিক অবস্থা নিয়ে গুরুতর মূল্যায়ন তুলে ধরা হয়। সেখানে প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে পড়েছে অথবা কার্যকর হওয়ার আর কোনো সম্ভাবনা নেই—এমন মূল্যায়নের কথা উল্লেখ করা হয়।

চিঠিতে প্রতিষ্ঠানটিকে আটটি সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল বলে দাবি করেন আমানতকারীরা। এর মধ্যে পরিচালনা পর্ষদ ও স্পন্সরদের মাধ্যমে ন্যূনতম ১০০ কোটি টাকা মূলধন সরবরাহ, ৫৭০ কোটি টাকার তারল্য সংস্থান, সম্পদ বিক্রি করে ব্যক্তিগত আমানতকারীদের অর্থ পরিশোধ এবং খেলাপি ঋণ আদায় জোরদারের বিষয় ছিল।

সংগঠনটির নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত পূরণ না হলে প্রশাসক নিয়োগসহ প্রয়োজনীয় রেজল্যুশন ও অবসায়ন কার্যক্রম শুরুর কথা ছিল। তবে সময়সীমা শেষ হলেও এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা।

এ সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব মূল্যায়ন ও নির্ধারিত শর্ত থাকার পরও কার্যকর ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে কেন—এ প্রশ্ন তোলেন আমানতকারীরা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৩ সেপ্টেম্বরের বৈঠকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ মূলধন ফেরতের দাবি জানানো হয়েছিল। পরে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া আবেদনে অবিলম্বে অবসায়নসহ জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানানো হয়।

আমানতকারীদের দাবি, দীর্ঘদিন ধরে অর্থ আটকে থাকায় প্রবীণদের সঞ্চয়, অবসরকালীন অর্থ এবং প্রবাসীদের কষ্টার্জিত আয়ও এতে আটকে রয়েছে। অর্থ ফেরত না পাওয়ায় অনেক পরিবার চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় মেটাতে আর্থিক সংকটে পড়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-প্রাইম ফাইন্যান্সের অবিলম্বে অবসায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা, আমানত ফেরতের পদ্ধতি ও সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা এবং প্রতিষ্ঠানের সম্পদ সংরক্ষণ, পাওনা আদায় ও সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা।

সংবাদ সম্মেলন শেষে প্রতিনিধিরা বলেন, তারা আর কোনো আশ্বাস বা সময় বৃদ্ধি চান না; দ্রুত অবসায়ন ও আমানত ফেরতের কার্যকর ব্যবস্থা চান। পরে একই দাবিতে আমানতকারীরা একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শাহজালালে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে একদিনে প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা

শাহজালাল বিমানবন্দরে ৬৭ ভরি সোনা জব্দ, আটক ৭ জন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৭৮১ দশমিক ৩ গ্রাম বা

‘লেখালেখিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট পরিহার করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আয়োজনে ফোরাম সদস্যদের সদ্য প্রকাশিত বইপরিচিতি এবং লেখক-প্রকাশক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রাইম ফাইন্যান্স অবসায়ন ও আমানত ফেরতের দাবি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণকে নিরাপদ রাখতে সাইবার আইন: তথ্য প্রতিমন্ত্রী

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ: মাইকেল মিলার

সেপ্টেম্বরে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

সোমালিয়ায় ইসরায়েলি উপস্থিতি মেনে নেওয়া হবে না: প্রেসিডেন্ট হাসান

দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর