ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

যুবদল নেতাকে রক কেটে হত্যা, জামায়াত-শিবিরের ৮ জনের নামে মামলা

আমার বার্তা অনলাইন:
০২ জানুয়ারি ২০২৫, ১৮:১৬
পাথরঘাটায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা।

বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা নাসির হাওলাদার (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পাথরঘাটা থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহতের বোন রুমী আক্তার।

আসামিরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের ইউনিট সভাপতি ঈসা রুহুল্লাহ (৩৮), পৌর ছাত্রশিবিরের সভাপতি কাইউম (২৪), আব্দুস সালাম মুন্সী (৫৫), হাসান (২৫), ইব্রাহিম (১৯), আবু সাঈদ (২৩), রাব্বি (১৯) ও তাঁর বাবা মাহবুব (৫২)। সবাই জামায়াত–শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আজকের বলেন, নাসির হত্যাকাণ্ডের ঘটনায় থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এর মধ্যে মাহবুব নামে একজনকে আটক করা হয়েছে। শহরে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিরা যে সংগঠনের সদস্য হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যুবদল নেতা নাসির হাওলাদারকে (৩৮) পায়ের রক কেটে হত্যার ঘটনায় সরাসরি শিবিরের কর্মীরা অংশ নিয়েছে এবং এর পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করছেন জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা।

ময়নাতদন্ত শেষে আজ বেলা ২টার দিকে নিহত নাসিরের মরদেহ উপজেলা বিএনপির কার্যালয়ে আনা হয়। এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন মোল্লা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির অফিস ভাঙচুর করেছে, দলীয় নেতাদের ওপর হামলা করেছে। তাঁদের জামায়াতের ছত্রচ্ছায়ায় সদস্য বানিয়েছে। এমনকি জামায়াতের কার্ড গলায় ঝুলিয়েও তাঁরা দলীয় প্রোগ্রামে অংশ নিচ্ছেন। মূলত এখানে বিএনপির শক্তিশালী অবস্থানকে দুর্বল করার জন্যই আওয়ামী লীগকে সঙ্গে নিচ্ছে জামায়াত।

এর আগে গতকাল ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সত্তার মিলিটারির বাড়ির সামনে নাসিরকে কুপিয়ে ও দুই পায়ের রক করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ চাপরাশি বলেন, আমি জামায়াত নেতাদের অনেক আগেই বলছি, জামায়াতের মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢুকে যাচ্ছে। আপনারা তাদের সদস্য করা থেকে বিরত থাকুন। কিন্তু তারা এ কথা না শুনে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে আওয়ামী লীগ নিয়ে মেতে উঠেছে। আজকের জামায়াত–শিবিরের জন্য আমাদের সহযোদ্ধাকে হারাতে হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমরা দেখেছি জামায়াতের আইডি কার্ড ঝোলানো ছাত্রলীগের কর্মীরা তাদের সহযোগী সদস্য সম্মেলন অংশগ্রহণ করেছে। পাথরঘাটায় জামায়াতের লোক কম থাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জামায়াতের সদস্য বানিয়ে তাদের দল ভারী করছে।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা শামীম আহমেদ বলেন, অভিযুক্ত রাব্বি ও হাসানের সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই। অন্য কোনোভাবে জামায়াতের আইডি কার্ড সংগ্রহ করে তারা আমাদের সহযোগী কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছে। এ ছবিকে পুঁজি করে তাদের শিবির বলছে বিএনপির লোকজন। এ ছাড়া রাব্বিকে ছাত্রদলের মিছিলেও দেখা গেছে বলেও জানান তিনি।

আমার বার্তা/এমই

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট