ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

আমার বার্তা অনলাইন:
০৪ এপ্রিল ২০২৬, ১৫:১০

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি ৩০ এপ্রিল শেষ হচ্ছে। চার বছরের বেশি সময় জামালদের দায়িত্ব পালন করা এই কোচ তেমন সাফল্য দিতে পারেননি। তাই তার বিদায়ের দাবি উঠছে এক বছর ধরেই। আজ জাতীয় দল কমিটির সভায় অন্য ইস্যুর সঙ্গে কোচের চুক্তি ও মেয়াদ নিয়ে আলোচনা হয়েছে।

সভা শেষে জাতীয় দল কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন,‘৩০ এপ্রিল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে আমরা কোচের ভালো কোচের সিভি খুঁজব। চাইলে সেও (ক্যাবরেরা) আবেদন করতে পারে। কোচদের সাক্ষাৎকার নিয়ে যাকে যোগ্য বা বেটার মনে হয় তাকে নেয়া হবে।’

হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশ দলে চার বছর থাকলেও খেলোয়াড় নির্বাচন, ম্যাচের কৌশলসহ নানা প্রশ্নে জর্জরিত। ফুটবলসংশ্লিষ্টদের মতে, ক্যাবরেরার আর বাংলাদেশ দলকে দেওয়ার মতো কিছু নেই। বাফুফে আজকের সভায় ক্যাবরেরা অধ্যায় আনুষ্ঠানিকভাবে সমাপ্তি না করে আবারও আবেদন এবং সাক্ষাৎকারের সুযোগ রেখেছে। সাক্ষাৎকারপ্রার্থী অন্য কোচদের চেয়ে বাংলাদেশ সম্পর্কে জানাশোনায় ক্যাবরেরাই এগিয়ে থাকবেন। আবারও তাকে এই সুযোগ বা বিবেচনায় রাখা কেন? এমন প্রশ্নের উত্তরে বাবু বলেন,‘আমরা তাকে সুযোগ দিচ্ছি না। সে যদি চায় আবেদন করতে পারে। আবেদন করলে নতুন সাক্ষাৎকার প্রক্রিয়া পার হয়েই কোচ নিয়োগ হবে।’

হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশের কোচ থাকতে মরিয়া। বিগত চুক্তি বৃদ্ধির সময় ফুটবলারদের মাধ্যমে বাফুফে কর্তাদের সুপারিশ করানোর ঘটনা শোনা গিয়েছিল। এখনও তিনি নানা পক্ষের সঙ্গে নানাভাবে যোগাযোগ রাখছেন। ফলে ক্যাবরেরাকে আবেদন ও সাক্ষাৎকরের সুযোগ দিয়ে নতুন কোচ নেওয়ার প্রক্রিয়াটা খানিকটা ধোঁয়াশাপূর্ণই।

জাতীয় দলের কোচের পাশাপশি গোলরক্ষক কোচ নিতে চায় বাফুফে। সেই কোচটি অনেকটা স্থায়ীভাবেই,‘আমরা হেড কোচের মতো গোলরক্ষক কোচও দুই বছর মেয়াদি নিতে চাই। কোচের মতো গোলরক্ষক কোচও একই প্রক্রিয়ায় নেওয়া হবে।’ সাধারণত বাংলাদেশে হেড কোচ যে দেশ থেকে আসেন তিনিই স্বদেশি কাউকে গোলরক্ষক কোচ করেন। এবার বাফুফে ভিন্ন পথে হাঁটতে পারে কি না সেটাই দেখার বিষয়।

বিশ্বকাপের আগে জুনের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো রয়েছে। এই উইন্ডোতে বাংলাদেশের মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে খেলার প্রস্তাব রয়েছে। আজ কমিটির সভা শেষে জুন উইন্ডো নিয়ে বাবু বলেন,‘আমরা থাইল্যান্ড ও মালদ্বীপ দু'টো নিয়েই কাজ করছি। জুন উইন্ডোতে বাংলাদেশ দল খেলবে এটা নিশ্চিত।’ ক্যাবরেরার চুক্তি ৩০ এপ্রিল শেষ। নতুন কোচ আসলে এক মাস সময় পাবেন। বাফুফে নীতি নির্ধারকরা কোচের মান ও সম্মানী নিজেদের আওতায় না পেলে জুনেও ক্যাবরেরাকে সাময়িকভাবে রাখতে পারেন এমনটাও ফিসফাস রয়েছে ফুটবলাঙ্গনে

জাতীয় দল কমিটির সভায় গোলরক্ষক জিকোর বিষয় আলোচনা হয়েছে। জাতীয় দল কমিটির একাধিক সদস্য প্রাথমিক স্কোয়াড প্রকাশের পর খেলোয়াড়দের ক্যাম্পে না ডাকা নিয়ে কোচের সমালোচনা করেছেন। কমিটির এক সদস্য ক্যাবরেরার কর্মকান্ডকে বিতর্কিত হিসেবে আখ্যায়িত করেছেন। এরপরও ক্যাবরেরাকে আনুষ্ঠানিক বিদায় বা অধ্যায় সমাপ্তি হয়নি। জাতীয় দল কমিটি নিয়ে বাফুফের অন্য দুই জন কর্মকর্তা মিডিয়ায় মন্তব্য করেন। এ নিয়ে আজ একাধিক সদস্য নাখোশ মনোভাব প্রকাশ করেছেন।

আমার বার্তা/এমই

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ এশিয়ান ফুটবলের বয়সভিত্তিক শিরোপা জেতায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপ শুরুর

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার ক্ষেত্রে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির স্পষ্ট বার্তা– শতভাগ ফিট থাকতে হবে।

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

দেশের বাইরে নিজের প্রথম টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন পারভেজ হোসেন ইমন। পিএসএলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট