ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার এলাকা অবমুক্ত করলো বিজিবি

আমার বার্তা অনলাইন:
০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮
আপডেট  : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫০
কোদলা নদীর পাড়ে বিবিজির সংবাদ সম্মেলন। ছবি সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফের দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বিজিবি।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি। এতে বক্তব্য রাখেন ৫৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। আরও উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।

লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, ৫৮-বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। এই নদীর ৪ দশমিক ৮ কি. মি. বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। তবে এ যাবতকাল বাংলাদেশের লোকজন নদীতে কোনরকম কাজকর্ম করতে পারতেন না, মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে দিলে বাঁধা দেওয়া হতো। সম্প্রতি সময়ে বিএসএফ-এর সাথে আলোচনা করে সেখানে বিজিবির দখল দারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সব কিছু ভোগ দখল করতে পারবে।

সংবাদ সম্মেল শেষে গণমাধ্যমকর্মীদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছে এবং অনেকেই গোসল করছে। কোদলা নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় কৃষক আলমগীর বলেন, এখন থেকে নদীর ধারে নিয়মিত মাছ ধরা যাবে ও নিত্যদিনের কাজকর্ম করা যাবে। আগে বিএসএফ নদীতে নামতে দিতো না।

আমার বার্তা/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি