ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

বেইজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করলেন সফিউল আজম

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ১০:২৪

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) আমন্ত্রণে চীনের বেইজিংয়ে তিন সপ্তাহব্যাপী একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছেন সফিউল আজম।

তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের কর্মকর্তা ও এয়ার অপারেটর সার্টিফিকেশন সেলের প্রজেক্ট ম্যানেজার।

গত ৪ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত গভর্নমেন্ট সেফটি ইন্সপেক্টর কোর্সে তিনি আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এক ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন।

সফিউল আজম জানান, এই আন্তর্জাতিক সার্টিফিকেশন কোর্সে মোট ১৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পরিচালক পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ পেশাজীবীরা ছিলেন।

তিনি বলেন, এভিয়েশন সেফটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র এয়ার অপারেটর সার্টিফিকেশন বিষয়ে আন্তর্জাতিক ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য একটি বিশেষ সম্মানের বিষয়।

সফিউল আজম আরও জানান, আইসিএও আইজিএটির তথ্য অনুযায়ী বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে এই বিষয়ে তিনি একমাত্র সার্টিফাইড ইনস্ট্রাক্টর।

নিজের অর্জনকে ব্যক্তিগত নয় বরং বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য গর্ব ও দায়িত্বের সমন্বয়।

তিনি ভবিষ্যতেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের মর্যাদা আরও উঁচুতে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।

গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী

গ্যাসচালিত পরিবহনে ভাড়া বেশি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও

তেলের দাম সমন্বয়ে আইএমএফের চাপ নেই: শেখ রবিউল আলম

তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে গত ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় আটক ৫৬ বাংলাদেশি

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ইসরায়েল

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

৫০২ ভরি স্বর্ণ ও সাড়ে ১০ কোটি টাকার সম্পদের মালিক নিপুণ রায় চৌধুরী

ছাত্রশিবিরকে ‘ওপেন’ রাজনীতি করার আহ্বান ছাত্রদলের

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী

তেলের দাম সমন্বয়ে আইএমএফের চাপ নেই: শেখ রবিউল আলম

সরকার বাড়াল ১১ পয়সা, যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ‘মনগড়া’ ভাড়া

নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

শেষ মূহূর্তের গোলে ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

বেইজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করলেন সফিউল আজম

ইসলাবাদে যাচ্ছেন উইটকফ এবং কুশনার, জানাল হোয়াইট হাউস

‘চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন’

আমরা আছি সংসদে, মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ 

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা ইরানের নেই: বাঘায়েই

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক