ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

ইসলাবাদে যাচ্ছেন উইটকফ এবং কুশনার, জানাল হোয়াইট হাউস

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ১০:১২

ইরানে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে ইসলাবাদ যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার বিশেষ দূত স্টিফ উইটকফ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে (বাংলাদেশের স্থানীয় সময় শনিবার রাতে) ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হবেন তারা।

শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র ক্যারোলিন লিভিট। ব্রিফিংয়ে লিভিট দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বীতিয় দফা সংলাপের ক্ষেত্রে যে অচলাবস্থা শুরু হয়েছে, তা থেকে উত্তরণের ‘কিছু সম্ভাবনা’ দেখতে পাচ্চে ট্রাম্প প্রশাসন। এই ‘সম্ভাবনা’ নিয়ে আলেচনা করতেই কুশনার ও উইটকফ ইসলাবাদ যাচ্ছে বলে জানান তিনি।

“ইরানিদের বক্তব্য, দাবি-দাওয়া সম্পর্কে জানতে স্টিভ (উইটকফ) এবং জ্যারেড (কুশনার) আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন। আমরা আশা করছি, এই সফর থেকে আমরা ইতিবাচক ফলাফল পাবো”, শুক্রবারের ব্রিফিংয়ে বলেন লিভিট।

উল্লেখ্য, গতকাল শুক্রবার এক সরকারি সফরে ইসলামাবাদ গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসলামাবাদে অবতরণের পর তিনি সোজা সেরেনা হোটেলে গিয়েছেন এবং সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।

সৈয়দ আরাগচি ইসলামাবাদে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেছেন, সৈয়দ আরাগচি সরকারি সফরে ইসলামাবাদ গিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারি সংলাপে বসার কোনো পরিকল্পনা ইরানের নেই।

সূত্র : রয়টার্স

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ইসরায়েল

ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় রয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বেশ কয়েকটি মার্কিন নাগরিক ও মানবাধিকার গোষ্ঠী বৃহস্পতিবার একটি ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’

নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার ঘোষণা করেছে যে, তারা প্রথমবারের মতো নবজাতক ও শিশুদের জন্য একটি

‘চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন’

  মধ্যপ্রাচ্যের বাইরে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বার্তা সংস্থা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ইসরায়েল

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

৫০২ ভরি স্বর্ণ ও সাড়ে ১০ কোটি টাকার সম্পদের মালিক নিপুণ রায় চৌধুরী

ছাত্রশিবিরকে ‘ওপেন’ রাজনীতি করার আহ্বান ছাত্রদলের

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী

তেলের দাম সমন্বয়ে আইএমএফের চাপ নেই: শেখ রবিউল আলম

সরকার বাড়াল ১১ পয়সা, যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ‘মনগড়া’ ভাড়া

নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

শেষ মূহূর্তের গোলে ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

বেইজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করলেন সফিউল আজম

ইসলাবাদে যাচ্ছেন উইটকফ এবং কুশনার, জানাল হোয়াইট হাউস

‘চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন’

আমরা আছি সংসদে, মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ 

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা ইরানের নেই: বাঘায়েই

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার