ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি প্রস্তুতি সভা

মোঃ আরিফুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) ইন্দুরকানী :
০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩
ছবি:আমার বার্তা

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানে পিরোজপুর ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, প্রস্তুতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন মুহাম্মদ আলীর নেতৃত্বে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এসময় বর্ণাঢ্য র‍্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে প্রস্তুতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন মুহাম্মাদ আলী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মুহাম্মদ আলী বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা লায়লা মিথুন, শিক্ষা অফিসার আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা শিমুল বড়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, আইসিটি অফিসার চন্দন রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বর্জ্য-শূন্যতার প্রচার, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, শীতকালীন ক্রীড়া, ফুটবল ও কাবাডি টুর্নামেন্টসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক