ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

'দেশের দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে'

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
১৯ জানুয়ারি ২০২৫, ১৬:১৯
ছবিঃ আমার বার্তা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, স্বাধীনতা পূর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবারের নেতৃত্বে বিএনপি সবসময় জনগণের পাশে দাড়িয়েছে। ২৪ সালের আগস্টে স্বৈরাচার সরকার পতন সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের সর্ব সাধারন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকার পতনের পর এখন অনেকেই এ আন্দোলনের কৃতিত্ব নিজেদের বলে দাবী করছেন। তবে তাদের এ ধরনের চিন্তা ভাবনা জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছুই না। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী নির্বাচনে এদেশের গরিব দুঃখী মেহনতী মানুষ বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

অনুষ্ঠানে বিএনপি রাশিয়া শাখার সহ সভাপতি মানিক জামানের সার্বিক সহযোগীতায় সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলতাব মন্ডল, আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাঙ্গা, যুগ্ম আহবায়ক আছিম উদ্দীন, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, আটঘরিয়া পৌর বিএনপির সদস্য সচিব আজাহার আলী, মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হালিম মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু সহ অন্যান্যরা।

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি