ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

আমার বার্তা অনলাইন:
১৭ মার্চ ২০২৬, ১৭:১৭

অন্তর্বর্তী সরকারের গঠিত ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল বলে জানিয়েছেন সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তার পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভুঁইয়া ও আইনজীবী কারিশমা জাহান উপস্থিত ছিলেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত রোববার প্রকাশ করা হয়েছে। এ রায়, সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ত্রয়োদশ সংশোধনীর রায় অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। কিন্তু আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা কীভাবে দেখবো তা নির্ভর করবে দুটি জিনিসের ওপর। একটা হলো-পঞ্চদশ সংশোধনীর মামলার রায়। তারা কি রায় দেন এবং পর্যবেক্ষণ দেন। দ্বিতীয়টা হলো-জুলাই সনদ যে সাক্ষ্যরিত হয়েছে, গণভোটে যে পাশ হয়েছে ৪৮টা বিষয়ে ওপর। (তত্ত্বাবধায়ক সরকার চূড়ান্ত হবে) গণভোটের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা তার মাধ্যমে এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।

এখনো সংবিধান সংস্কার পরিষদ গঠন হয়নি এমন প্রশ্নে তিনি বলেন, এটা দেখার বিষয়। আমরা অপেক্ষা করতে পারি। আশা করি রাজনীতিবিদরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করবে। অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি হবে না। তারা প্রজ্ঞার পরিচয় দেবেন। জনরায়ের মাধ্যমে যে বিষয়টা (গণভোট-জুলাই জাতীয় সনদ) চূড়ান্ত হয়ে গিয়েছে সেটা নিয়ে আমরা যেন বিতণ্ডা না করি, জটিলতা সৃষ্টি না করি। এটা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না।

‘এটার (তত্ত্বাবধায়ক সরকার) চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে। আশা করি সংবিধান সংস্কার পরিষদে। এটার ব্যাপারে জনগণ রায় (গণভোট) দিয়েছে। এখানে (জুলাই জাতীয় সনদ) যে পদ্ধতি বলা আছে সেটাই চূড়ান্ত হবে বলে আশা করি। এটাই আমার আকাঙ্ক্ষা। গণভোটে যেটা পাশ হয়েছে সেটাই শেষ কথা।’

তিনি আরও বলেন, গণভোটে যে ৪৮টি বিষয় জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে। জনগণ হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি সংশ্লিষ্ট সবাই এটা মেনে নিয়ে সংবিধান সংশোধন করবে।

গণভোটের ফলাফলের ভবিষ্যৎ কী এমন প্রশ্নের জবাবে বদিউল আলশ মজুমদার বলেন, এটা আমাদের দেখার বিষয়। আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম বিএনপির পক্ষ থেকে যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিল তারা যে বক্তব্য দিয়েছে তারা কিন্তু গণভোটের রায় মানার কথা বলেছিল।

আমরা আশা করি জনগণের রায় মেনে নিয়ে দরকার হলে সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে।

আইনজীবী ড. শরীফ ভুঁইয়া বলেন, রায়ে আমরা খুব সন্তুষ্ট। এটা দেশের জন্য ঐতিহাসিক। কারণ এ ব্যবস্থাটা আমাদের গণতন্ত্রের জন্য অপরিহার্য। সুপ্রিম কোর্টের যে ভুল ছিল (তত্ত্বাবধায়ক বাতিল করে) সেটা সংশোধন করা হয়েছে। জাতির যে ‍দুঃখবোধ সুপ্রিম কোর্টের ব্যাপারে থাকতে পারে সেটা সংশোধন হয়েছে।

জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি ভিন্নরূপ পাবে। আদালতও রায়ে এটার জন্য সুযোগ খোলা রেখেছেন। জনগণের কল্যাণে এ ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংসদের কোনো বাধা নেই।

আমার বার্তা/এমই

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

মালদ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় সব মন্ত্রণালয় ও সংস্থা মিলে বিশেষ ড্রাইভ (পদক্ষেপ) দেওয়ার সিদ্ধান্ত

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী পয়লা বৈশাখে ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি

৩০ ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরি, অসুস্থ বেশ কয়েকজন সেনা

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা