ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

আমার বার্তা অনলাইন:
১৭ মার্চ ২০২৬, ১০:৪১

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক স্কয়ার জোকালোতে গণ-ফুটবল প্রশিক্ষণ সেশনে অংশ নেন প্রায় ৯,৫০০ মানুষ। এর মাধ্যমে ভেঙে যায় আগের গিনেস রেকর্ডটি, যা যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে ১,০৩৮ জন অংশগ্রহণকারী নিয়ে হয়েছিল।

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক ইভেন্টটির পর্দা উঠতে আর চার মাসেরও কম সময় বাকি। সময় যত ঘনিয়ে আসছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনাও তত বাড়ছে। স্বাগতিক দেশগুলোর একটি মেক্সিকোতেও শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। সেই উপলক্ষে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী গণ–ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি।

দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ এই স্কয়ারটি সাধারণত রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক অনুষ্ঠানের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। তবে এবার সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন হাজারো মানুষ—অনেকেই একরঙা পোশাকে, যা তৈরি করে দৃষ্টিনন্দন পরিবেশ। শুরুতে সাধারণ একটি প্রশিক্ষণ সেশন হিসেবে পরিকল্পনা করা হলেও, শেষ পর্যন্ত তা পরিণত হয় রেকর্ড গড়ার আয়োজনে।

মোট ৯,৫০০ মানুষের অংশগ্রহণে ‘সবচেয়ে বড় ফুটবল প্রশিক্ষণ সেশন’ আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ে মেক্সিকো। নির্ধারিত নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারীদের টানা ৩৫ মিনিট সমন্বিত অনুশীলনে অংশ নিতে হয়।

এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের দখলে। ২০২৫ সালের ১৫ জুন পিয়ের ৬২–এ অনুষ্ঠিত সেই আয়োজনে অংশ নিয়েছিলেন ১,০৩৮ জন। তারও আগে ক্যালিফোর্নিয়ার স্যান জোসেতে ছিল ৯৫৬ জনের রেকর্ড।

মেক্সিকোর কর্মসূচিতে পেশাদার প্রশিক্ষকরা নেতৃত্ব দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেক্সিকো সিটির প্রধান। প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরেতে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে উদ্বোধনী ম্যাচটি হবে মেক্সিকো সিটিতেই, যা দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপের আসর।

আমার বার্তা/এমই

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স।

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

গত বছরের বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরপুর সুইমিং পুলে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হলেও ৫ বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে

অস্ট্রেলিয়ার ‘আশ্রয়’ ত্যাগ করে ইরানে ফিরছেন আরও ৩ ফুটবলার

অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা নিয়ে থেকে যাওয়া ইরানি নারী ফুটবল দলের আরও তিনজন সদস্য দেশে ফিরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরি, অসুস্থ বেশ কয়েকজন সেনা

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’