ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

নিশ্চিত করতে হবে নির্বাচন কবে দিবেন: অধ্যক্ষ আলমগীর হোসেন

নিজস্ব প্রতিনিধি:
২১ জানুয়ারি ২০২৫, ১৩:৪৮

আজ বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের ২য় দিন। এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। শীতবস্ত্র বিতরণের পূর্বে তিনি সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে আপনারা নির্বাচন কবে দিবেন। সংস্কারের নামে অতিরিক্ত সময়ক্ষেপণ এদেশের মানুষ বরদাস্ত করবে না। এদেশের মানুষ অনেকদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। দেশের মানুষ মুখিয়ে আছে ভোট প্রদানের জন্য। বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা তাদের জীবনে একবারও ভোট দিতে পারেনি। ভোট দেয়াটা অন্যতম নাগরিক অধিকার। সুতরাং সে অধিকার প্রয়োগের জন্য দেশ ও জাতি সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিএনপিকে মাইনাস করে তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে। বিএনপিকে মাইনাস করতে গিয়ে তারাই একসময় মাইনাস হয়ে গেছে। আজও বিএনপিকে মাইনাস করার নানারকম চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। কিন্তু মনে রাখতে হবে বিএনপি জনগণের দল। জনগণের ভালবাসার দল। এই দলকে কখনো মাইনাস করা যাবে না। যারা মাইনাস করতে চান, তারাই একসময় মাইনাস হয়ে যাবেন।

বিশেষ অতিথির বক্তব্যে লেখক সাহিত্যিক সাংবাদিক কালাম ফয়েজী বলেন, এদেশের স্বাধীনতার প্রেক্ষাপট একদিনে তৈরী হয়নি। এই পূর্ব বাংলায় নবাব সলিমুল্লাহ’র নেতৃত্বে ১৯০৫ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়। এটিই ছিল সারা ভারতবর্ষের মুসলমানদের প্রথম রাজনৈতিক দল। এ আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যে রকম শিক্ষিত রাজনীতিবিদ, আমলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রয়োজন সেটা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমেই পূর্ণতা পায়। ফলে তাদের দীর্ঘমেয়াদী আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে দেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। একইভাবে ২০২৪ সালের আন্দোলনও দেড় মাসের আন্দোলনের ফসল নয়। এখানে দীর্ঘ দেড় যুগের অসংখ্য মানুষের ত্যাগ-তিতীক্ষা ও আন্দোলনের ফল। ১৮ বছর ধরে অনেক মানুষ প্রাণ দিয়েছে, গুম-খুনের শিকার হয়েছে। তার ধারাবাহিকতায় ২০২৪ সালে গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং দেশ স্বৈরাচারমুক্ত হয়।

সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম কলিম বলেন, আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। যদি বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে সকল গরীব-দুঃখী মানুষের শীতের কষ্ট লাঘব হয়। এটা একটা সমন্বিত উদ্যোগ। আমরা সারাদেশে কম্বল বিতরণ করতে চাই। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।

বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম এর সভাপতিত্বে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সহ সভাপতি মো. মোস্তফা, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সহ সভাপতি রমিজ উদ্দিন রুমী, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সহ সভাপতি আশরাফুল আলম হান্নান, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সৈয়দ মো. বেলাল হোসাইন, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা নীলা শেখ, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. শিরীন আখতার, ওসমান কোরাইশী, মো. কবির হোসেন প্রমুখ।

আমার বার্তা/এমই

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের