ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ঝিকরগাছায় শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

মাল্টিমিডিয়া প্রতিনিধি, ঝিকরগাছা :
২২ জানুয়ারি ২০২৫, ১৭:০৪
শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

যশোরের ঝিকরগাছায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারপিট ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনায় ঐ শিশু শিক্ষার্থীর মা বিউটি খাতুন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ১৯ জানুয়ারি ক্লাস চলাকালীন সময়ে যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থী ইমরান হোসেনকে মারধর করে। এতে করে ইমরান হোসেনের ঠোঁটের উপরে কেঁটে যায় এবং মাথায় ফোলা জখম হয়। এসময় তার ঠোঁট দিয়ে রক্ত বের হয়।

তিনি লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, এর আগে তার কন্যা সুমাইয়া খাতুনকে তৃতীয় শ্রেণিতে পড়া অবস্থায় নির্যাতন করেছিল। বিষয়টি স্কুলে জানালে সুমাইয়ার সাথে প্রায় খারাপ ব্যবহার দিতো শিক্ষক রুহুল আমিন। ফলে তাকে স্কুল ত্যাগ করাতে বাধ্য হয়েছিল।

এদিকে খোঁজ নিয়ে দেখা দেখা গেছে, শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ রয়েছে। গ্রামের একাধিক অভিভাবক তার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের কাছে মৌখিক অভিযোগ করেছেন। স্কুল পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ তাকে একাধিকবার সতর্ক ও নিষেধ করার পরও শিক্ষক রুহুল আমিন কাউকে গ্রায্য করেন না। সরকারি বিধিমোতাবেক কোন শিক্ষার্থীকে শারীরিক প্রহার না করার উপরে নিষেধ থাকার পরেও তিনি একের পর এক শিক্ষার্থীকে মারপিট ও তাদের সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

বিষয় টি জানার জন্য সহকারী শিক্ষক রুহুল আমিন কে মোবাইল (০১৯৩৫০৩৬৯২২) ফোন বন্ধ পাওয়া যায়। প্রধান শিক্ষক জুলফিকার আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি । কমিটির সাথে আলোচনা করে দেখবো কি করা যায়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী শিক্ষা অফিসার সঞ্চয় ঘোষাল জানান, ২৩ তারিখে ওখানে আমাদের সাবক্লাস্টার আছে। এর পরে বিষয় টি নিয়ে তদন্ত করবো।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি