ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

প্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধিঃ
২৩ জানুয়ারি ২০২৫, ১৪:১২
আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:১৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পুর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিজিবি বিএসএফ বৈঠকে বৈঠকে কাটাতারের বেড়া দেওয়া বন্ধসহ কাটাতার বেড়া খুলে নেওয়ার কথা থাকলেও সরে নেওয়া হয়নি এখনো। বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২১ জানুয়ারি ) ভোরে কুয়াশাচ্ছন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন পুর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৫ সাব পিলারে বিএসএফএফ সদস্যরা শুন্য রেখা থেকে প্রায় ২০ গজের মধ্যে কাটা তারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে দিনভর বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া না মিললেও বিকালে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। সেখানে সিদ্ধান্ত হয় তারকাটা দেওয়া বন্ধ রেখে তারকাটা সরে নেওয়ার আশ্বাস দিলেও এখনো তারকাটা অপসারণে উদ্যেগ নেয়নি বিএসএফ। এর আগে গেল বছরের ১৯ অক্টোবর বিএসএফ সদস্যরা কিছু অংশে তারকাটার বেড়া দিলে বিজিবির বাধায় বন্ধ হয়ে যায়। এরপর আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অম্ন্য করে শুন্যে রেখার পাশে ২০ ফিট দুরে কাটাতারের বেড়া স্থাপন করেন।

মঙ্গলবার বিকালে পতাকা বৈঠকে বুধবার ২২ জানুয়ারি তারাকাটার বেড়া খুলে নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তারকাটার বেড়া সরে নেয়নি বিএসএফ। এ নিয়ে ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে পরিস্থিতি শান্ত থাকলেও স্থানীয়রা রয়েছে আতংকে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার উভয় পাশে ১৫০ গজের মধ্যে বেড়া দেওয়ার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পুর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন ২৮১ পিলারের ৩৩,৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ১৫/২০ ফুট দুরে ভারতের অভ্যন্তরে আবারও প্রায় ১০০ ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলে বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা। এ নিয়ে পতাকা বৈঠকে বসেন বিজিবি বিএসএফ। সেখানে কাজ বন্ধ রাখাসহ তারকাটার বেড়া সড়িয়ে নেওয়ার আশ্বাস দেন বিএসএফ। কিন্ত এখনো সরে নেয়নি বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, হাটখোলা বিওপির পুর্ব উচনার ঘোনাপাড়া সীমান্তের ২৮১ পিলারের সাব পিলার ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের শুন্যে রেখার কাছাকাছি স্থানে ভারতীয় বিএসএফ কিছু অংশে প্রায় ১০০ ফুট তারকাটা দিয়ে বেড়া নির্মান করে। বিজিবির বাধায় সেটি বন্ধ হয়ে যায়। এনিয়ে মঙ্গলবার বিকালে বিজিবি ও বিএসএফ দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক বসে। বৈঠকে বিএসএফ বুধবার তারকাটা সরে নেওয়ার আম্বাস দিলেও তা সরে নেয়নি। এ নিয়ে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ/মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি