ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

কোল্ড স্টোরেজের নামে মিথ্যা,বানোয়াট ও বিভ্রান্তকর খবরের প্রতিবাদ

মোঃ মিরাজুর রহমান (মাল্টিমিডিয়া প্রতিনিধি) নীলফামারী :
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩
ছবিঃ সংগৃহীত

হিমাগারে আলু রাখার ভাড়া প্রতি কেজিতে এক টাকা বাড়িয়ে আট টাকা করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।যাহা সকল হিমাগার মালিকগন, বানিজ্য মন্ত্রনালয়,কৃষি মন্ত্রনালয় সহ বিভিন্ন সরকারী দপ্তরে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

আগে এক বস্তায় ৮০ কেজি আলু রাখা গেলেও শ্রম আইন অনুযায়ী তা বেআইনি। ৫০ কেজির বেশি রাখা যাবে না এটা বাধ্যতামূলক, হাইকোর্টের রায় অনুযায়ী।

হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, চলতি মৌসুমে কেজিপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ আট টাকা, যা গত বছর সাত টাকা ছিল। এবার কেজিপ্রতি এক টাকা বেড়েছে। তবে আগের মতো ৫০ কেজির ঊর্ধ্বে বস্তা রাখার সুযোগ থাকছে না।বলে কিছু অসাধু আলু ব্যবসায়ী হিমাগাড়ের নামে অযুক্তিক ভিত্তিহীন অপ্রচার চালাচ্ছেন।

কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘গতবছর কৃষকরা বস্তাপ্রতি ৩৮০ টাকা বস্তা দরে ৬০/৬৫ কেজি পর্যন্ত আলু রাখতেন। তারা কেজির হিসাব কখনো করেননি। ওইসব বস্তায় কিছু অসাধু ব্যবসায়ী ৬০ থেকে ৮০ কেজি পর্যন্ত আলু রাখতো। বাড়তি আলুর জন্য আমরা কোনো ভাড়া নেইনি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫০ কেজির বেশি বস্তা রাখবো না সরকারী আইন অনুযায়ী। সেটা হিসাব করে কৃষকদের ভাড়া দ্বিগুণ হয়েছে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন এর নির্বাহী সদস্য,

এম শরীফুল ইসলাম বাবু বলেন,

এক শ্রেনীর অসাধু ব্যক্তি ও ব্যবসায়ী বাংলাদেশের হিমাগার শিল্প কে ধ্বংসের লক্ষ্যে আলুর ভাড়া বৃদ্ধি নিয়ে ধারাবাহিক ভাবে মিথ্যা তথ্য প্রদান করে,ভিন্ন ভাবে বিষয়বস্তু উপস্থাপন করে পরিকল্পিত ভাবে হিমাগার মালিকদের টার্গেট করে মিথ্যা নিউজ করে যাচ্ছে।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদ-২০২৩-২০২৫এর ১০ম সভায় গত ২৩ শে নভেম্বর ২০২৪ মিটিং করে আগামী মৌসুমে প্রতি কেজি আলুর ভাড়া ০৮/=(আট)টাকা নির্ধারন করেছে।

এর পরে নিয়ম মাফিক এসোসিয়েশন এর সকল সদস্য এবং সরকারী সকল মনিটরিং সংস্থাকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে এবং ভাড়া বৃদ্ধির সাপেক্ষে সকল যৌক্তিক কারন তুলে ধরা হয়েছে।এখানে কোন ধরনের কৌশল এবং লুকোচুরির ব্যাপারের প্রশ্নই উঠে না।

এ ধরনের নেতীবাচক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ করছি একজন হিমাগার মালিক হিসেবে এবং সেই সাথে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন,

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর কৃষি মন্ত্রনালয় ও বানিজ্য মন্ত্রনালয় সহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি।

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের