ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

বাউফল প্রতিনিধি:
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫
ছবি:সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি,ধর্ষণের প্রতিবাদ করায় ভুক্তভোগীর মা ও ফুফুকে মারধর করা হয়েছে। উপজেলার কালাইয়া ইউনিয়নে শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি ) এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় মা ও মেয়েকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রতিবন্ধী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন। বাউফল থানা পুলিশ হাসান হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর। ভুক্তভোগী ছোট বেলা থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। কিছুদিন ধরেই অভিযুক্ত হাসান ভুক্তভোগীর চারপাশে ঘোরাফেরা করছিল। ঘটনার দিন বেলা ১১টার দিকে সাংসারিক কাজে বাইরে যায় ওই কিশোরীর মা।

সুযোগ বুঝে অভিযুক্ত হাসান বাড়ির পাশে একটি নির্জন স্থানে ওই কিশোরীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কাজ শেষে বাড়ি ফেরার সময় মেয়ের সঙ্গে হাসানকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায় ওই মা। এ সময় দৌড়ে পালিয়ে যায় হাসান। বিষয়টি হাসানের পরিবরারকে জানালে কয়েক সহযোগী নিয়ে ভুক্তভোগী কিশোরীর মা ও ফুফুকে মারধর করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ‘ওই কিশোরীকে বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। শারিরীক পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, ‘শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স