ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

অপারেশন ডেভিল হান্টে বাউফলে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮
আপডেট  : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৯

পটুয়াখালীর বাউফলে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সকলেই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন।

গত ৯ ফেব্রুয়ারি রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তাররা হলেন উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৫), কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলু শিকদার (৫০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কালিশুরী ইউনিয়নের সাবেক সভাপতি সোহাগ মৃধা (৩০), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার (৩৮) এবং নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠী গ্রামের মোতালেব মৃধার ছেলে আওয়ামী লীগ কর্মী ছালাম মৃধা (৫২)।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক