ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

বিশ্ব ইজতেমায় হামলার হুমকি, সাবেক যুবলীগ নেতা আটক

গাজীপুর প্রতিনিধি:
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০১

বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রনি সরকার (৩৮)। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজতেমায় হামলার হুমকি দেওয়া এক ব্যক্তিকে আমরা আটক করেছি। আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন বাজারের পাশ থেকে রনি সরকারকে আটক করা হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ইজতেমায় হামলার হুমকি দেওয়া ওই ব্যক্তি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক (নিজামুদ্দিন অনুসারী) মোহাম্মদ সায়েম বলেন, ইজতেমার মুসল্লিদের সংখ্যা কমানোর উদ্দেশ্যে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। আমরা মুসল্লিদের আশ্বস্ত করতে চাই যে, ইজতেমা নির্বিঘ্নেই চলছে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার শবে বরাতে লাখ লাখ মুসল্লি ইবাদত করেছেন, কেউ যেন কোনো গুজবে কান না দেন।

আমার বার্তা/এমই

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের