ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

যশোর বিএনপির স্মরণকালের সেরা মহাসমাবেশ, পৌঁছেছেন মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩১

যশোর জেলা বিএনপির ‘স্মরণকালের সেরা’ মহাসমাবেশ শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে যোগ দিতে ইতোমধ্যে যশোরে পৌঁছেছেন বিএনপির মহাসচিব ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোর বিমানবন্দরে মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে স্বাগত জানান খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, আজকের এ মহাসমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ। ইতোমধ্যে মাইকে প্রচার-প্রচারণার পাশাপাশি বিলি হয়েছে দাওয়াতপত্র ও লিফলেট। সমাবেশস্থলের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশ ঘিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরাও সমাবেশের উদ্দেশ্যে জেলা শহরে আসতে শুরু করেছেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান সাংবাদিকদের জানান, ৫ আগস্টের পর এই সমাবেশটি যশোরের ইতিহাসে স্মরণকালের শ্রেষ্ঠ রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর বিএনপি জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছে। জনগণের রায়ে একটি সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করুক, যাতে করে দেশের গণতন্ত্র টেকসই থাকে। সেই প্রত্যাশা নিয়ে আমাদের এই সমাবেশ।

তিনি বলেন, এ সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী বার্তা দিবেন। এ সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

দেলোয়ার হোসেন খোকন জানান, আজকের সমাবেশ হবে জেলা বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ। বিএনপির নেতারা আশা করছেন, আজ পাঁচ থেকে ছয় লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সমাবেশে অংশ নেবেন।

আমার বার্তা/এমই

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের