ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

নওগাঁর মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯
ছবি:সংগৃহীত

নওগাঁর মান্দায় জমিজমার বিরোধ নিষ্পত্তির জন্য ডাকা একটি সালিসে প্রতিপক্ষের মারধরে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

এ সময় প্রতিপক্ষের মারধরে আহত আব্দুর রাজ্জাক (৬০), ফিরোজ হোসেন (৩৯) ও গোলাম মোস্তফাকে (৪৫) উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

অন্যদিকে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় দোসতিনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৪০) ও মকছেদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।ভুক্তভোগী শেফালি বিবি বলেন, ‘আমার শশুর আব্দুল করিমের কাছ থেকে ৫১ শতক জমি কিনে নেই। এ জমি নিয়ে দেবর হাবিবুর রহমানের স্ত্রী খুশি বেগমের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও তা নিষ্পত্তি হয়নি।ভুক্তভোগী শেফালি বিবি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন দেবরের স্ত্রী খুশি বেগম। ওই অভিযোগের প্রেক্ষিতে আজ শুক্রবার সকাল ১০টার দিকে আমার খলিয়ানে সালিসের আয়োজন করা হয়। সালিসে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সামসুল হক ধুলু। এতে ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য সাহাদৎ হোসেন, ইউপি সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের মাতবরেরা উপস্থিত ছিলেন।

সালিসের সভাপতি ইউপি সদস্য সামসুল হক ধলু বলেন, ‘নামাজের সময় হওয়ায় সালিসের মুলতবি দিয়ে সবাই মসজিদে যাই। নামাজ শেষে খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় বাদি পক্ষের লোকজন অতর্কিতভাবে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এতে তিনজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় বাদি পক্ষের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে অভিযুক্ত খুশি বেগমের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসময় হাসিবুর রহমান ও মকছেদ আলী নামের দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি