ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

রাস্তার কাজ কাজ শেষ না হওয়ায়;দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭
ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় ঠিকাদারের অবহেলায় ৭ বছরেও কাজ শেষ হয়নি সিংড়ার ঢাকঢোর-মোহনপুর সড়কের। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ১০ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ।সড়কটি নির্মাণে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর পাকা সড়ক থেকে মোহনপুর পর্যন্ত ১ হাজার ৫৫০ মিটার সাবমার্সিবল সড়কের কাজ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দুর্ভোগ থেকে মুক্তি পেতে শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।এ সময় ঢাকঢোর-মোহনপুর সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানান তারা।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাস্তার কাজ ফেলে রেখে পালিয়েছে ঠিকাদার যার কারনে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে ১০টি গ্রামের ১০ থেকে ১৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে কষ্টে আছেন। প্রতিদিন ২ থেকে ৩ হাজার মানুষ চলাচল করেন। ভালো সড়ক না থাকায় মেয়েদের ভালো জায়গায় বিয়ে হচ্ছে না।

হালতি বিলের বোরো ধান ও কৃষিপণ্য আনা-নেওয়ায় কৃষক দুর্ভোগে পড়ছেন বলে জানিয়ে স্থানীয় কৃষক শহিদুল ইসলাম বলেন, ডাঙ্গাপাড়া প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজ, মোহনপুর দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের হেঁটে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রাস্তার কাজ শেষ করে দ্রুত সমাধান চান তিনি।

মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল খয়ের প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য দেন, ড. নূর আহমেদ শেখ, শিক্ষক আলী রেজা, সাইফুল বারী, কৃষক মকবুল হোসেন, জালাল উদ্দিন, ব্যবসায়ী মহসিন আলী, নার্গিস বেগম, মর্জিনা খাতুন, আইয়ুব আলী, আবুল কাশেম, শিক্ষার্থী রায়হান আলীসহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ও অফিস সূত্রে জানা যায় , ২০১৮ সালে সড়কের কাজের উদ্বোধন করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজ দেখাশোনার দায়িত্বে থাকা সোহেল রানা বলেন, রাস্তার মূল ঠিকাদার নাটোরের আমিরুল ইসলাম জাহান। তিনি আওয়ামী লীগের সমর্থক হওয়ায় বাইরে আছে এবং অর্থ সংকটে কাজ বন্ধ রয়েছে। দ্রুত কাজটি করার চেষ্টা চলছে।

কাজ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী (এসও) রহমত আলী বলেন, ১ হাজার ৫৫০ মিটার সড়কের মধ্যে প্রায় ১ হাজার মিটার হয়েছে। বাকি ৫৫০ মিটারের কাজ ঠিকাদারের অবহেলার কারণে সম্পন্ন করা সম্ভব হয়নি। ঠিকাদার পলাতক থাকায় সমস্যা বাড়ছে। শ্রমিকদের মজুরি বকেয়া, পাথর ও সিমেন্ট নেই। বিভিন্ন সামগ্রীর সংকট থাকায় ম্যানেজার কাজ শেষ করতে পারছেন না।

এবিষয়ে জানতে চাইলে কাজের ঠিকাদার আমিরুল ইসলাম জাহান কে একাধিকবার কল দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় ।

সিংড়া উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক বলেন, প্রায় ৩ কোটি টাকার কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু কাজ এখনো শেষ হয়নি, এখন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাজের বিল পরিশোধ করা হয়নি। কাজ সঠিক ভাবে শেষ হলে ঠিকাদারকে বিল দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি